Posts

Showing posts with the label বিখ্যাত তরুণ

১০ লাখের স্বপ্নপূরণ

Image
ফিরোজ জামান চৌধুরী  |  আপডেট:  ০০:৪৫, সেপ্টেম্বর ১৪, ২০১৪  |  প্রিন্ট সংস্করণ ০ Like       বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ তরুণ উদ্যোক্তা, লেখক ও বক্তা সাবিরুল ইসলাম ‘ইন্সপায়ার ওয়ান মিলিয়ন’ কর্মসূচি নিয়ে আবার এসেছেন বাংলাদেশে।  তাঁর কথায় রয়েছে জাদু, আর সে জাদুতে মন্ত্রমুগ্ধের মতো মোহিত হন হাজারো তরুণ। উদ্যোক্তা হতে আগ্রহী তরুণদের বাধা ডিঙানোর পথ বাতলে দেন তিনি। দেশ থেকে দেশে, মহাদেশ থেকে মহাদেশে তরুণদের উদ্বুদ্ধ করে চলেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ তরুণ উদ্যোক্তা, লেখক ও বক্তা সাবিরুল ইসলাম। ঠিক এক বছরের ব্যবধান। সেপ্টেম্বর ২০১৩ থেকে সেপ্টেম্বর ২০১৪। ‘ইন্সপায়ার ওয়ান মিলিয়ন’ কর্মসূচি নিয়ে সাবিরুল আবার ফিরে এলেন বাংলাদেশে। সাবিরুল জানান, ‘তিন বছর ধরে ২৬ টি দেশ ঘুরে, ৭৫ টি আন্তর্জাতিক ভ্রমণ শেষে এবং ৮৫০ টি অনুষ্ঠানে অংশ নিয়ে ‘ইন্সপায়ার ওয়ান মিলিয়ন’ কর্মসূচি শেষ পর্যায়ে এসে পৌছেছে। আশা করি ১৬ সেপ্টেম্বর প্রথম আলো আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে ‘ইন্সপায়ার ওয়ান মিলিয়ন’ কার্যক্রম ওয়ান মিলিয়ন অর্থাৎ ১০ লাখ মাইলফলক...

অন্যকে নয়, নিজেকে আবিষ্কার-অনুকরণ করো

Image
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী  |  আপডেট:  ২১:৪৮, সেপ্টেম্বর ১৩, ২০১৪ ১ Like ১       ‘স্বপ্নপূরণের পথে সব প্রতিবন্ধকতাকে চ্যালেঞ্জ হিসেবে নাও। এই পথে সামনে এগিয়ে যাও নিজের মতো। কে কী বলল, তাতে কিছু যায়-আসে না। অন্য কাউকে অনুকরণ করার দরকার নেই। নিজেকে আবিষ্কার করো এবং তারপর নিজেকেই অনুকরণ করো।’ তরুণদের স্বপ্নপূরণের পথকে এভাবেই দিকনির্দেশনা দিলেন তরুণ উদ্যোক্তা, বিশ্বখ্যাত লেখক ও বক্তা সাবিরুল ইসলাম। বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক সাবিরুল ইসলাম তাঁর ‘ইনস্পায়ার ওয়ান মিলিয়ন বাংলাদেশ’ কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আয়োজিত বক্তৃতায় তরুণ শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ক্লাব আয়োজিত এ বক্তৃতা অনুষ্ঠানে সাবিরুল তরুণদের উদ্দেশে বলেন, ‘বাংলাদেশকে কিছু দেওয়ার মতো যোগ্যতা তোমাদের প্রত্যেকের মধ্যে আছে। সুতরাং সব নেতিবাচক চিন্তা ঝেড়ে ফেলে আত্মবিশ্বাস নিয়ে কাজ করো।’ সাবিরুল বলেন, ‘ডিগ্রি অর্জনই সফলতার চাবিকাঠি নয়। তুমি যেখানে স্বাচ্ছন্দ্যবোধ করো, সেটা নিয়েই ক...