হল-মার্কের সঙ্গে সমঝোতা!
নিজস্ব প্রতিবেদক | তারিখ: ২৮-০৩-২০১৩ ৭৪ মন্তব্য প্রিন্ট ShareThis « আগের সংবাদ পরের সংবাদ» সরকারের সঙ্গে শেষ পর্যন্ত সমঝোতাই হতে যাচ্ছে হল-মার্কের। দেশের ব্যাংক ইতিহাসের সবচেয়ে বড় কেলেঙ্কারি করে ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা বের করে নেওয়ার পরও হল-মার্ককে আরও ঋণ দেওয়ার উদ্যোগ নিচ্ছে সরকার। আর তা করা হচ্ছে হল-মার্কের কারখানাগুলো চালু করার কথা বলে। এ জন্য জেল থেকে বের করে আনাও হবে কেলেঙ্কারির হোতাদের। সচিবালয়ে গতকাল বুধবার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ ধরনের কথাই বলেছেন। অর্থমন্ত্রী এ সময় সরাসরিই বলেছেন, ‘তাঁদের জামিনে জেল থেকে বের করে আনার চিন্তা রয়েছে।’ রাষ্ট্রীয় মালিকানাধীন সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখা থেকে নানা ফন্দিফিকির ও জালিয়াতির মাধ্যমে দুই হাজার ৬৮১ কোটি টাকা আত্মসাৎ করে হল-মার্ক গ্রুপ। গণমাধ্যমে এ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। পরে সোনালী ব্যাংকের জড়িত কর্মকর্তা এবং হল-মার্কের এমডি, চেয়ারম্যান ও মহাব্যবস্থাপকের বিরুদ্ধে মামলা করে দু...