ত্বক পুড়ে গেলে কী করবেন
আপডেট: ০২:১৩, ফেব্রুয়ারি ২৯, ২০১৬ | প্রিন্ট সংস্করণ ১ Like ১ আগুন লাগার মতো দুর্ঘটনা ঘটলে শরীরের বিভিন্ন অংশ পুড়ে গুরুতর সমস্যা দেখা দিতে পারে। এ রকম জরুরি পরিস্থিতিতে করণীয় সম্পর্কে সবারই জেনে রাখা উচিত। পোড়া ক্ষতের চিকিৎসা নিয়ে কয়েকটি পরামর্শ: * শরীরে যদি আগুন ধরে যায়, যেকোনো কাপড় দিয়ে চাপা দিন। ভেজা কাপড় দিয়ে চেপে ধরতে পারলে ভালো। আগুন বেশি হলে মাটিতে গড়াগড়ি দিতে হবে। * আগুন নিভে যাওয়ার পর শরীরের পুড়ে যাওয়া অংশে পানি ঢালতে হবে অন্তত আধা ঘণ্টা। ঠান্ডা পানি বা বরফ লাগানো জরুরি নয়। গরম হাঁড়ির স্পর্শে ত্বক পুড়ে গেলে অথবা শরীরে গরম তেল বা পানি লাগলেও আক্রান্ত স্থান একইভাবে পানিপ্রবাহের নিচে ধরে রাখতে হবে অন্তত আধা ঘণ্টা। * ক্ষত সামান্য হলে অ্যান্টিসেপটিক মলম লাগিয়ে রাখতে পারেন। দিনে দু-তিনবার মলমের আবরণে ক্ষতস্থানটি ঢেকে রাখুন। সব ধরনের পোড়া ক্ষতে ব্যান্ডেজ লাগানোর প্রয়োজন হয় না। গোসলের সময় সাবান-পানি দিয়ে ক্ষতস্থান ভালোভাবে পরিষ্কার করতে হবে। * পোড়া ক্ষত বেশি হলে চিকিৎসকের প...