লি কুয়ানের কাছ থেকে আমরা কী নেব, কী নেব না
মইনুল ইসলাম | আপডেট: ০১:০৭, এপ্রিল ০৫, ২০১৫ | প্রিন্ট সংস্করণ ০ Like ৩ সম্প্রতি সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা নেতা লি কুয়ান ইউ ৯১ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। নগররাষ্ট্র সিঙ্গাপুর অর্থনৈতিক উন্নয়নের সাম্প্রতিক ৫৬ বছরের ইতিহাসে বিশ্বের উজ্জ্বল সাফল্য অর্জনকারী এশীয় বাঘদের মধ্যে সফলতম উদাহরণ। লি কুয়ান এই সাফল্যগাথার রূপকার। তাই তাঁকে ভালোবাসা দিয়ে বিদায় জানিয়েছে সিঙ্গাপুরের শোকাহত জনগণ। ১৯৫৯ সালে লি কুয়ানের নেতৃত্বে সিঙ্গাপুর অভ্যন্তরীণ স্বশাসনক্ষমতা অর্জনের মাধ্যমে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের জোয়ালমুক্ত হয়েছিল। (তিনটি প্রধান জাতিসত্তার সমন্বয়ে গঠিত নগররাষ্ট্র সিঙ্গাপুরে ‘জাতি’ কনসেপ্টটি খুব প্রযোজ্য নয় বিধায় তাঁকে জাতির পিতা অভিধায় ভূষিত করা হয় না।) ১৯৬৩ সালের ১৬ সেপ্টেম্বর মালয়েশিয়া ফেডারেশনে যোগ দিয়েছিল সিঙ্গাপুর, কিন্তু ফেডারেল সরকারের সঙ্গে ফেডারেটিং ইউনিটগুলোর ক্ষমতার ভাগাভাগির প্রশ্নে লি কুয়ানের অতিরিক্ত দর-কষাকষি ও ঝগড়াঝাঁটিতে রুষ্ট হয়ে দুই বছরের মধ্যেই তৎকালীন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী টুঙ্কু আবদুর রহমান পার্লাম...