আইনবিশেষজ্ঞদের প্রতিক্রিয়া : মাহমুদুর রহমানকে গ্রেফতার সংবিধান পরিপন্থী
আলমগীর হোসেন « আগের সংবাদ 127 পরের সংবাদ» আমার দেশ-এর সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেফতার সংবিধান ও আইনের পরিপন্থী বলে মন্তব্য করেছেন দেশের সিনিয়র আইনজীবীরা। তারা মনে করেন, বর্তমান সরকার ক্ষমতায় এসে বাকস্বাধীনতাসহ গণতান্ত্রিক সব অধিকার থেকে বঞ্চিত করে যাচ্ছে। দমন-নিপীড়ননীতি দ্বারা ক্ষমতাকে চিরস্থায়ী করার অশুভ পাঁয়তারা করছে। তারই নিকৃষ্টতম প্রতিফলন মাহমুদুর রহমানের মতো একজন সাহসী বস্তুনিষ্ঠ সাংবাদিককে গ্রেফতার করা। তারা বলেন, মাহমুদুর রহমানকে গ্রেফতার ও নির্যাতন সরকারের স্বৈরতান্ত্রিক ও গণবিরোধী নীতিরই বহিঃপ্রকাশ। যে সরকার সংসদ সদস্যের নিজের পিস্তলের গুলিতে সংঘটিত হত্যাকাণ্ডের জন্য তাকে গ্রেফতার করে না, শর্টগান উঁচিয়ে গুলি করা বা দুর্নীতির প্রমাণ্য অভিযোগে অভিযুক্ত দলের নেতাদের আটক করে না, নির্মম খুনি ও প্রমাণিত দুর্নীতিবাজদের রাষ্ট্রপতি ক্ষমা প্রদান করেন, তার মুখে একজন সম্পাদককে এভাবে গ্রেফতার করা আইনের শাসন এটি শুনলে হাস্যকরই শোনায়। পত্রিকার অফিসে হামলা চালিয়ে একজন সাংবাদিককে গ্রেফতার করা গণতন্ত্র ও বাকস্বাধীনতার ওপর চরম আঘাত। এটা সভ্য সমাজে মেনে নেয়া যা...