Posts

Showing posts with the label ওষুধ

ভেষজ ওষুধ নিরাপদ নয়

ইনকিলাব ডেস্ক : ভেষজ ওষুধে বাড়ছে কিডনির গুরুতর অসুখ এবং গলব¬াডারে ক্যান্সারের সমস্যা। এমনটাই দাবি করেছেন একদল ব্রিটিশ গবেষক। মূলত ভারত এবং চীনের মতো এশিয়ার বিভিন্ন দেশে রোগা হওয়া, হাঁপানি এবং আর্থ্রাইটিস কমাতে যে  ধরনের ভেষজ ওষুধ ব্যবহার হচ্ছে তাতে রয়েছে মারাত্মক এক ধরনের বিষ। এই তিনটি রোগ কমাতে বহু বিজ্ঞাপিত যে ওষুধগুলো ব্যবহার করা হচ্ছে, তার কুপ্রভাব পড়ছে শরীরে। বাড়ছে ওই মারণ রোগগুলোর সম্ভাবনা। কী সেই বিষ, তাও চিহ্নিত করেছেন লন্ডনের কিংস কলেজের গবেষকরা। এই রোগগুলো নিরাময়ে ব্যবহৃত ভেষজ ওষুধের মধ্যে অ্যারিস্টলোসিক অ্যাসিড নামে এক রাসায়নিক থাকে, যা প্রকৃতিতে ক্ষার জাতীয়। এই অ্যাসিডটি মূলত উদ্ভিজ। ভারতে পাওয়া যায় এমন কয়েকটি গাছ থেকে পাওয়া যায় এই অ্যারিস্টলোসিক অ্যাসিড। এই অ্যাসিড থেকে তৈরি হওয়া ভেষজ ওষুধ আমেরিকা এবং ইউরোপের বিভিন্ন দেশে নিষিদ্ধ। তবে ভারতে তৈরি বেশকিছু ভেষজ ওষুধে প্রচুর পরিমাণে এই অ্যাসিড ব্যবহার করা হচ্ছে। এই অ্যাসিড বেশি পরিমাণে শরীরে প্রবেশ করলে কিডনি ফেলিওরের সম্ভাবনা অত্যন্ত বেড়ে যাচ্ছে। বিজ্ঞানের পরিভাষায় এ ধরনের কিডনি ফেলিউরের নাম অ্যারিস্টল...