Posts

Showing posts with the label সাভার রানা ভবন

মালিকের জন্য দায়মুক্তি জাতির জন্য শোক!

Image
ফারুক ওয়াসিফ |  তারিখ: ২৫-০৪-২০১৩ ০ মন্তব্য প্রিন্ট ShareThis পরের সংবাদ» জীবনের চেয়ে মৃতু্যর শক্তি যেখানে বেপরোয়া, সেখানে মৃতরা কাঠামোগত গণহত্যার হিসাবহীন জনপুঞ্জ শান্তি: সাভারে যাঁরা মরেছেন, তাঁরা ‘আমাদের’ কেউ নন। তাজরীনের ওরাও ‘আমাদের’ কেউ নন। তাই তাঁদের লাশ গোনার দরকার কী? সচক্ষে শত মানুষের লাশ দেখার পরও জানার আগ্রহ নেই, উদ্ধারকাজ শেষে সংখ্যাটা কত দাঁড়াবে, তিন শ, পাঁচ শ, হাজার? যখন নিয়মিতভাবে শ্রমিক মারা যান, তখন কোনবার কতজন মারা গেলেন তার থেকে বড় সত্য, মৃত্যুই তাঁদের জন্যবরাদ্দ, জীবন কেবলআমাদের; যারা মধ্য থেকে উচ্চের দিকের মানুষ। বাংলাদেশে গরিব মানুষের মৃত্যু আর সংখ্যার বিষয় নয়, এটা এক গুণগত মাত্রা অর্জন করে ফেলেছে। তাঁদের হত্যার ধারাবাহিকতার যোগফল বেশুমার। যাঁরা মরে গেছেন, তাঁদের মরে যাওয়ারই কথা অনিরাপদ কারখানায়, নিষ্ঠুর পরিচালনায়, শ্রম নিংড়ে নেওয়া মজুরিপনায়, উপেক্ষার ব্যবস্থাপনায়। যাঁরা মরেননি, তাঁরা পরে মরবেন। যাঁরা বিছানায় পিঠ রেখে মরার সৌভাগ্য পাবেন, তাঁদের বেঁচে থাকা প্রাকৃতিক নিয়ম আর অসম্ভব প্রাণশক্তির কুদরত। জ...