মেহেদির রঙ না মুছতেই বিধবা হলেন সুমি
মাসুম বিল্লাহ, আড়াইহাজার (নারায়ণগঞ্জ) « আগের সংবাদ 13 পরের সংবাদ» বিয়ের বয়স মাত্র ২৪ দিন। পায়ে আলতা ও হাতের মেহেদির রঙ এখনও মোছেনি সুমির। বউয়ের সাজে লাল শাড়ি পরে আত্মীয়স্বজনের বাসায় বেড়ানোর কথা যে সুমির, তার গায়ে জড়িয়ে গেল বিধবার সাদা শাড়ি। বিয়ের তোলা ছবিগুলো অ্যালবামে এখনও চকচকে। সেসব ছবি এখন স্মৃতি সুমির কাছে। শোকে স্তব্ধ, বাকরুদ্ধ হয়ে গেছে সে। শ্বশুরবাড়িতে নৌ ভ্রমণে গিয়ে নৌকা ডুবে মারা যায় সুমির স্বামী ইমন। রোববার সকালে নারায়ণগঞ্জের আড়াইহাজারে মেঘনা নদীতে ভেসে ওঠে স্বামী ইমন চৌধুরীর লাশ। শোকে পাথর হয়ে গেছে ইমনের বাবা-মা, শ্বশুর-শাশুড়ি আত্মীয়স্বজন। লাশ ভেসে ওঠার খবরে কেঁদে বুক ভাসায় স্ত্রী সুমিসহ পরিবার ও আত্মীয়স্বজন। নিহত ইমনের চাচাতো ভাই পহলবী জানান, ২০১০ সালে সরকারি খরচে কোরিয়া যায় ইমন চৌধুরী। ফিরে আসে চলতি মাসে। উদ্দেশ্য, বিয়ে করবে দীর্ঘ দিনের পছন্দের পাত্রী সোনারগাঁ বারদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রয়াত আবুল হাশেমের মেয়ে সুমিকে। ইমনের স্থানীয় বাড়ি ঢাকার দক্ষিণ দনিয়া সিদ্দিক বাজার এলাকায়। সুমি সোনারগাঁয়ের মেয়ে হলেও দনি...