উত্তরায় দগ্ধ পরিবারের দুইজনের মৃত্যু
ডেস্ক রিপোর্ট « আগের সংবাদ পরের সংবাদ» ২৬ ফেব্রুয়ারী ২০১৬, ১৩:১৪ অপরাহ্ন ঢাকা: রাজধানীর উত্তরায় একটি বাসায় গ্যাসপাইপ বিস্ফোরণে দগ্ধের ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। নিহতরা হল- শারলিন বিন নেওয়াজ (১৪) ও জারান বিন নেওয়াজ (১৪ মাস)। শরীরের ৮৮ শতাংশ পুড়ে যাওয়া শারলিন বিন নেওয়াজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে শুক্রবার বিকেল ৫টায় মারা যায়। আর জায়ান মারা যায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে। তার শরীরের ৭৪ শতাংশ পুড়ে গিয়েছিল। ওই বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। এখনো দুইজনের অবস্থা আশঙ্কাজনক। এর আগে শুক্রবার সকালে উত্তরা পশ্চিম থানাধীন ১৩ নম্বর সেক্টরের ৩ নম্বর রোডের ৮ নম্বর বাসায় বিস্ফোরণ ঘটে। এতে দগ্ধ হন- ওই পরিবারের কর্তা মো. শাহনেওয়াজ (৪৫), তার স্ত্রী সুমাইয়া খানম (৩৫), তাদের সন্তান শারলিন (১৪), জারিফ (৯) এবং জারান (১৪ মাস)। শাহনেওয়াজের প্রতিবেশী মনিরুজ্জামান জানান, সকালে নাস্তা তৈরির জন্য রান্না ঘরে চুলা জ্বালাতে গেলে বিস্ফোরণ ঘটে। এতে একই পরিবারের পাঁচজন দগ্ধ হন। তাদের উদ্ধার করে সকাল ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে...