ভয় ভাঙাতে কারাতে
আবিদা সুলতানা | আপডেট: ০০:২৩, ফেব্রুয়ারি ১৮, ২০১৬ | প্রিন্ট সংস্করণ ০ Like রাস্তা দিয়ে চলাফেরা করতে এখন আর বুক দুরুদুরু করে না। মনে হয় না বিপদ ওত পেতে আছে প্রতি পদক্ষেপে। ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী প্রযুক্তা প্রেরণা চৌধুরী এখন মাথা উঁচু করে নির্ভয়ে চলাফেরা করে। পিছু তাড়া করে না আর অজনা ভয়। তার এই আত্মবিশ্বাসের মূলে আছে কারাতে। এক বছর আগে প্রযুক্তা জেলা ক্রীড়া সংস্থার কারাতে ক্লাসে ভর্তি হয়েছিল। আর এরপর থেকেই মানসিকতায় পরিবর্তন ঘটতে থাকে তার। সম্প্রতি নগরের এমএ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়ামে কারাতের প্রশিক্ষণ দেখতে গেলে কথা হয় তার সঙ্গে। প্রযুক্তা বলে, কারাতে একটা পরিপূর্ণ খেলা। তবে এই খেলার মাধ্যমে যে কেউ আত্মরক্ষার কৌশল শিখতে পারে বলে আত্মবিশ্বাসও বেড়ে যায়। তা ছাড়া নিয়মিত শরীরচর্চা দেহ-মন সুস্থ রাখে। তাই কারাতে এখন তার ভীষণ প্রিয়। সংযুক্তার মতো অনেক কিশোরী-তরুণী আজকাল কারাতের মতো মার্শাল আর্ট শিখছে। ছেলেদের পাশাপাশি কারাতে খেল...