Posts

Showing posts with the label ভাইয়ের শত্র ভাই

ভাইও এমন ভয়ংকর হয়!

Image
নিজস্ব প্রতিবেদক, রংপুর |  তারিখ: ১০-০৪-২০১৩ ৭ মন্তব্য প্রিন্ট ShareThis পরের সংবাদ» হাসপাতালের বিছানায় সাজ্জাদুজ্জামান এইচএসসি পরীক্ষা দেওয়া হলো না সাজ্জাদুজ্জামানের। সন্ত্রাসীরা তার ডান হাতের পাঁচটি আঙুলই কুপিয়ে বিচ্ছিন্ন করে ফেলেছে। বাঁ হাতেরও দুটি আঙুল কেটে ফেলেছে। সাত আঙুল হারিয়ে এখন হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে সাজ্জাদুজ্জামান।  গত সোমবার রাতে রংপুরের গঙ্গাচড়া উপজেলার মর্ণেয়া ইউনিয়নের দক্ষিণ মৌভাষা গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। অভিযোগ পাওয়া গেছে, সাজ্জাদুজ্জামানের মেজো ভাইয়ের সঙ্গে দ্বন্দ্বের জের ধরে তারই সহযোগিতায় সন্ত্রাসীরা এ নৃশংসতা চালিয়েছে। সাজ্জাদুজ্জামান রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পার্শ্ববর্তী কাউনিয়া উপজেলার হারাগাথ ডিগ্রি কলেজ থেকে এবার বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দিচ্ছিল সাজ্জাদুজ্জামান।  সাজ্জাদুজ্জামানের বাবা মো. এনামুল হক গতকাল মঙ্গলবার হাসপাতালে সাংবাদিকদের জানান, পারিবারিক দ্বন্দ্বের জের ধরে তাঁর মেজো ছেলে রাজু আহমেদ কয়েকজন সন্ত্রাসী নিয়ে এ পৈশাচিক ঘটনা ঘটিয়েছে।  এ...