Posts

Showing posts with the label সম্পাদকীয় ইনকিলাব।

রাজনীতিতে ইসলাম প্রশ্নের আবির্ভাব

Image
ফরহাদ মজহার : টান টান উত্তেজনা এবং আতংকের সাময়িক অবসান ঘটিয়ে হেফাজতে ইসলামের ছয় এপ্রিলের  সমাবেশ শেষ হয়েছে। এই সমাবেশের কয়েকটি শিক্ষণীয় দিক রয়েছে।  ১. এই নষ্ট শহরে যে সকল জালিম শ্রেণী এই দেশের জনগণকে শোষণ লুন্ঠন করে টিকে থাকে এবং যারা মনে করে এই দেশ শুধু তাদের, গণমানুষের পদভারে শহর প্রকম্পিত করে হেফাজতের জমায়েত বুঝিয়ে দিয়েছে তারা ছাড়াও বাংলাদেশে আরও কোটি কোটি মানুষ আছে। যে যুদ্ধ এই জালিম শ্রেণী শুরু করেছে তার সম্ভাব্য পরিণতি কী হতে পারে এর খানিক আভাস মাত্র তারা দিয়ে গেল।  ২. হেফাজতে ইসলাম শুধু ঢাকায় সমাবেশ করতে চায় নি, তারা তাদের কর্মসূচিকে বলেছে ‘লংমার্চ’। মাও জে দং-এর নেতৃত্বে চিনের নিপীড়িত লড়াকু শ্রমিক-কৃষকদের নিয়ে গঠিত গণসৈনিকদের যুদ্ধকৌশল হিশাবে এই দীর্ঘ পদযাত্রার সঙ্গে তাদের কর্মসূচির নামকরণে মিল রাখার মধ্য দিয়ে হেফাজতে ইসলাম বুঝিয়ে দিয়েছে মজলুমের যে কোন লড়াইয়ের ধরনের সঙ্গে তার লড়াইয়ের ধরণের মিল থাকা অস্বাভাবিক কিছু নয়। তাছাড়া তাঁরা দাবি করেছেন, দীর্ঘ পদযাত্রার মধ্য দিয়ে জনগণকে সম্পৃক্ত করবার এই কৌশল কমিউনিস্টদের রণকৌশল বলা ঐতিহাসিক ভুল...

শাহবাগ মঞ্চ হেফাজতে ইসলাম এবং নিউটনের তৃতীয় সূত্র

Image
জামালউদ্দিন বারী : এখন দেশে যে রাজনৈতিক সংঘাত-নৈরাজ্য ও অস্থিতিশীলতা চলছে তার সূত্রপাত ও শেষ কোথায়, এ নিয়ে নানা মুনির নানা মত থাকাই স্বাভাবিক। একাত্তরের মহান মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় ইতিহাসের সবচেয়ে গৌরবময় অধ্যায়। এ কথায়ও অস্বীকার্য যে রাজনৈতিক মত-পার্থক্যের পাশাপাশি ধর্মীয় মূল্যবোধের দোহাই দিয়ে এ দেশের কিছু ধর্মভিত্তিক রাজনৈতিক দল একাত্তরের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল। তবে এ দেশের সংখ্যাগরিষ্ঠ সাধারণ মানুষের সমর্থন ও অংশগ্রহণ ছাড়া মুক্তিযুদ্ধে বিজয় অর্জন মোটেই সম্ভব ছিল না। মুসলিম লীগ, জামায়াতে ইসলামী, নেজামে ইসলামসহ কতিপয় ধর্মীয় রাজনৈতিক দলের বিরোধিতা ও ভুল সিদ্ধান্তের কারণে একাত্তরের মুক্তিযুদ্ধকে ইসলামের বিরুদ্ধে সেক্যুলারিজমের বিজয় হিসেবে দেখার কোন সুযোগ নেই। কারণ বিশ্বের নানা প্রান্ত থেকে আগত শত শত পীর-মাশায়েখদের মাধ্যমে  হাজার বছরে সম্প্রসারিত ও কোটি কোটি মানুষের হৃদয়ে প্রোথিত ইসলামের আকিদা কখনো কোন ধর্মীয় রাজনৈতিক দলের দ্বারা নিয়ন্ত্রিত বা পরিপুষ্টি লাভ করেনি। অতএব এসব রাজনৈতিক দলকে বিরোধিতা করতে গিয়ে ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয়া আমাদের একশ্রেণীর ...

এবার টার্গেট বেগম খালেদা জিয়া

Image
মোবায়েদুর রহমান : শাসকগোষ্ঠির পায়ের তলা থেকে যখন মাটি সরতে থাকে তখন সেই মাটি ধরে রাখার জন্য তারা মরণ কামড় দেয়। বিগত ৪ বছরে বর্তমান সরকারের জনপ্রিয়তায় যতখানি ধস নেমেছে তার চেয়ে বেশী ধস নেমেছে বিগত ২ মাসে, অর্থাৎ বিগত ফেব্রুয়ারী ও মার্চ মাসে। শাসকগোষ্ঠি যখন মহাসংকটে নিক্ষিপ্ত হয় তখন তারা দিশেহারা হয়ে পড়ে। দিশেহারা হয়ে সেই সংকট থেকে পরিত্রাণে জন্য তারা বেপরোয়া পদক্ষেপ গ্রহণ করে। বাংলাদেশেও বর্তমান সরকার দ্রুত হ্রাসমান জনপ্রিয়তা পুনরুদ্ধারের জন্য কঠোর নীতি গ্রহণের নামে একের পর এক প্রচ- দমননীতি চালিয়ে যাচ্ছে। গত কয়েক দিনে সরকারের কতিপয় মন্ত্রী এবং আওয়ামী লীগের কতিপয় গুরুত্বপূর্ণ নেতার বক্তব্য থেকে রাজনৈতিক পর্যবেক্ষক মহল আশঙ্কা করছেন যে সরকার পায়ের তলার অপসৃয়মান মাটি ধরে রাখান জন্য আরেকটি মরণ কামড় দিতে যাচ্ছে। এবার তাদের সেই বেপরোয়া পদক্ষেপের টার্গেট হতে যাচ্ছেন বিএনপি প্রধান এবং ১৮ দলীয় জোটের অবিসংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়া।  বিগত ২ মাসের সংঘাত সংক্ষুব্ধ রাজনৈতিক ঘটনাবলী পর্যালোচনা করে সরকার মনে হয় এই সিদ্ধান্তে এসেছেন যে, সিঙ্গাপুর থেকে ফিরে দেশের রক্তক...