সরকার, তুমি কার?
হাসান ফেরদৌস | আপডেট: ০০:০৬, মে ২৯, ২০১৪ | প্রিন্ট সংস্করণ ০ Like . আমি বাংলাদেশ নিয়েই লিখতে বসেছি, তবে তার আগে আমি আপনাদের এলিজাবেথ ওয়ারেনের সঙ্গে পরিচয় করাতে চাই৷ আমেরিকায় ডেমোক্রেটিক রাজনীতিকেরা ‘এল’ (অর্থাৎ লিবারেল) শব্দটি ছিনেজোঁকের মতো এড়িয়ে চলেন৷ অন্য যে নামে ইচ্ছা ডাকুন, কিন্তু লিবারেল বলা যাবে না৷ এর এক ব্যতিক্রম এই এলিজাবেথ ওয়ারেন৷ দুই বছর আগে ম্যাসাচুসেটস থেকে মার্কিন সিনেটে নির্বাচিত হওয়ার আগে থেকেই এলিজাবেথ আমেরিকার উদারনৈতিক মহলে জনপ্রিয়৷ এ দেশে ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের মধ্যে মস্ত বিবাদ হলো সরকারের ভূমিকা নিয়ে৷ রক্ষণশীল রিপাবলিকানদের যুক্তি, সরকারের ভূমিকা যতটা সম্ভব কাটছাঁট করতে হবে৷ কেউ কেউ সম্ভব হলে পুরো সরকার নামক প্রতিষ্ঠানটি তুলে দিতে আগ্রহী৷ তা যখন পারা যাচ্ছে না, তখন নিয়মকানুন কমিয়ে এনে ব্যবসা-বাণিজ্য ও নাগরিক জীবনের ওপর সরকারের হস্তক্ষেপ সীমিত করতে হবে৷ অন্যদিকে, উদারনৈতিকদের বক্তব্য, সরকারের ভূমিকা খাটো করে আনার ফল দাঁড়াবে বাজারব্যবস্থার ওপর সব দায়দায়িত্ব ছেড়ে দেওয়া৷ তাতে অবশ্য...