Posts

Showing posts with the label সন্ত্রাসী ছাত্রলীগের কান্ড

ঢাবিতে তিন ছাত্রকে বেধড়ক পিটিয়েছে ছাত্রলীগ

Image
বিশ্ববিদ্যালয় রিপোর্টার 155 পরের সংবাদ» বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা হরতালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সন্দেহভাজন তিন ছাত্রকে বেধড়ক পিটিয়েছে ছাত্রলীগ। এদের মধ্যে পলাশকে পিটিয়ে মাথা ফাটিয়ে গুরুতর আহত করা হয়। আহত অন্য দুই ছাত্র হলো সাইফ ও মামুন। তারা সূর্যসেন হলের ছাত্র। বেধড়ক পিটুনি শেষে তাদের পুলিশের হাতে তুলে দেয়া হয়। গতকাল দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে এ ঘটনা ঘটে। এর আগে বিশ্ববিদ্যালয়ের কলাভবনের বিভিন্ন বিভাগ থেকে ৮টি ককটেল উদ্ধার করা হয়। ভবনের ভেতর থেকে ককটেল উদ্ধারের ঘটনায় ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় ক্যাম্পাসে আরও ৫টি ককটেল বিস্ফোরিত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন ও ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) গেটের সামনে দুটি ককটেল বিস্ফোরিত হয়। এসময় আইবিএর গেট বন্ধ করে সন্দেহমূলক পলাশকে ধরে মারধর শুরু করে ছাত্রলীগ। বেধড়ক পিটিয়ে তার সঙ্গে থাকা অন্যদের নাম জানতে চাওয়া হয়। প্রায় ঘণ্টাব্যাপী পিটুনি শ...

মাগুরায় ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১, চরফ্যাশন ও রূপগঞ্জে হামলা : চিতলমারী মহাদেবপুর কালকিনিসহ বিভিন্ন স্থানে ভাংচুর লুটপাট

Image
ডেস্ক রিপোর্ট « আগের সংবাদ 30 পরের সংবাদ» চাঁদার টাকা ভাগাভাগি নিয়ে মাগুরায় ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে নিহত হয়েছে ১ জন। ভোলার চরফ্যাশনে ম্যানেজিং কমিটির সদস্য ও ইউপি সদস্যকে পিটিয়ে আহত করেছে ছাত্রলীগের ক্যাডাররা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ওষুধের দোকানে ছাত্রলীগের ক্যাডাররা হামলা চালিয়েছে। এদিকে গতকাল মাদারীপুরে যুবদল নেতার হামলায় জেলা বিএনপি কমিটির সাধারণ সম্পাদক আহত হয়েছে। এছাড়াও বাগেরহাটের চিতলমারীতে দু’গ্রুপের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে। নওগাঁর মহাদেবপুরে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ৩ জন আহত হয়েছে। কুষ্টিয়ার দৌলতপুরে হৃদয় নামে এক ছাত্রকে মারধর করার অভিযোগে অভিভাবকরা শিক্ষকের ওপর হামলা করেছে। মাদারীপুরের কালকিনিতে মুক্তিযোদ্ধার বসতবাড়িতে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর— মাগুরায় ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১ : রেজিস্ট্রি অফিস থেকে আদায় করা মাসিক চাঁদার টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে মাগুরা শহরের পারনান্দুয়ালী এলাকায় ছাত্রলীগের দু’গ্রুপের ১ জন নিহত হয়েছে। গতকাল বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে...