হলে ঢুকে বুয়েট ছাত্রকে কুপিয়েছে দুর্বৃত্তরা, আটক ১
বিশ্ববিদ্যালয় রিপোর্টার « আগের সংবাদ 8 পরের সংবাদ» বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) হলে ঢুকে এক ছাত্রকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। মৃতপ্রায় ওই ছাত্র রাজধানীর স্কয়ার হাসপাতালের আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। এ ঘটনায় হলের নিরাপত্তা প্রহরীকে আটক করেছে লালবাগ থানা পুলিশ। গঠন করা হয়েছে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি। গতকাল বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। নজরুল ইসলাম হলের আবাসিক ওই ছাত্রের নাম আরিফ রায়হান দীপ। তিনি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ও ছাত্রলীগের বুয়েট শাখার সদস্য। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত করে বলতে পারছে না বুয়েট প্রশাসন। তবে ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে এ ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন অনেকে। প্রত্যক্ষদর্শীরা জানান, নজরুল ইসলাম হলের ২২৪ নম্বর কক্ষে থাকতেন দীপ। মঙ্গলবার বেলা ১১টার দিকে পায়জামা-পাঞ্জাবি পরা তিন থেকে চারজনের একটি দুর্বৃত্ত দল রুমে ঢুকে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। তার চিত্কারে পাশের কক্ষের ছাত্ররা এগিয়ে এলে অস্ত্রধারীরা পালিয়ে যায়। পরে সাধারণ শিক্ষার্থীর...