আইনটি সবার জানা দরকার
রোকেয়া রহমান | ২৭ জুন, ২০১৬ মো. লিয়াকত আলী চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সুহিলপুর পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা। ২০১৩ সালের ২০ নভেম্বর চাঁদপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪-এ ছেলে ইয়াসিন রানার বিরুদ্ধে তিনি একটি মামলা দায়ের করেন। পিতা-মাতার ভরণপোষণ আইনে তিনি এই মামলা করেন। মামলার অভিযোগে বলা হয়, মো. লিয়াকতের ছেলে ইয়াসিন রানা স্ত্রী রাশেদা আক্তার রিতা, শ্বশুর শেখ মো. বাদল, শাশুড়ি লুৎফা বেগম ও শ্যালক সোহেলের প্ররোচনায় তাঁকে ও তাঁর স্ত্রীকে ভরণপোষণ দেন না এবং ছোট ভাইবোনের খোঁজখবর নেন না। ছেলেকে জমিজমা বিক্রি করে বিদেশ পাঠিয়েছিলেন তিনি। কিন্তু ছেলে ইয়াসিন বাবা-মায়ের ভরণপোষণ না দিয়ে স্ত্রী, শ্বশুর, শাশুড়ি ও শ্যালকের কাছে টাকাপয়সা পাঠান। বাবার দায়ের করা মামলার অভিযোগ আমলে নিয়ে বিচারক অভিযুক্ত ছেলের বিরুদ্ধে সমন জারি করেন। পরে বাবা-মাকে প্রতি মাসে পাঁচ হাজার টাকা দেওয়ার শর্তে ছেলের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করে নেন লিয়াকত আলী। এখন প্রতি মাসে ছেলের কাছ থেকে ভরণপোষণের খরচ হিসেবে পাঁচ হাজার টাকা করে পাচ্ছেন তিনি। আমাদের দেশে মো. লিয়াকত আলীর মতো অনেক বৃদ্ধ ম...