Posts

Showing posts with the label জাল ভোট দেয়ার নির্দেশ

খুলনায় জাল ভোটে বাধা না দেয়ার মৌখিক নির্দেশ

খুলনা থেকে বিশেষ সংবাদদাতা : খুলনার বিভিন্ন ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসাররা তার আওতাধীন কেন্দ্রের অধিনস্থ সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার এবং আওয়ামীলীগের দলীয় পোলিং এজেন্টদের জাল ভোটে বাধা না দিতে মৌখিক নির্দেশ দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তারা বলেছেন, যদি সঠিক ভোটার আসে তাহলে তাহলে স্বাক্ষর রেখে সঠিকভাবে ভোট নিতে হবে। কিন্তু দলবদ্ধভাবে কেউ জাল ভোট দিতে আসলে কোন ধরণের স্বাক্ষর ছাড়াই তাদের ভোট প্রদানের সুযোগ দিতে হবে। যাতে করে ভোটার উপস্থিতি ও ভোটের সংখ্যা বৃদ্ধি পায়। আজ সকাল থেকেই নগরীর বিভিন্ন এলাকায় এ ধরণের গুঞ্জন শোনা যাচ্ছে। তবে এর দায়িত্ব কেউ স্বীকার করেনি। - See more at: http://www.dailyinqilab.com/2014/01/05/152870.php#sthash.IsrVahAS.dpuf