হোয়াইট হাউসে বাংলাদেশের নীনা
ইব্রাহীম চৌধুরী, নিউইয়র্ক | আপডেট: ০০:০১, জুন ২১, ২০১৪ | প্রিন্ট সংস্করণ ০ Like যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার পরামর্শকদের একজন তিনি। ওবামা প্রশাসনে নিয়োগ পাওয়ার পর থেকেই বাংলাদেশের মেয়ে নীনা আহমেদকে নিয়ে আগ্রহ আর কৌতূহল চারদিকে। নিউইয়র্কের প্রবাসীরা তো বটেই, নীনার সাফল্যে উদ্বেলিত হননি তামাম বিশ্বের কোন বাঙালি? বারাক ওবামার এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় কমিটির উপদেষ্টা হিসেবে তাঁর নিয়োগপ্রাপ্তির খবরটা জানা হয়ে গিয়েছিল মাস খানেক আগেই। ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের উপস্থিতিতে শপথ গ্রহণ অনুষ্ঠানের পর থেকেই কীর্তিমান এই বাংলাদেশি নারীকে ঘিরে আগ্রহ আর কৌতূহল ছিল সবার। এর আগে তাঁর সঙ্গে নানাভাবে যোগাযোগের চেষ্টা করেছি। ঢাকা থেকেও বারবার ফোন করা হয়েছে। তাঁর শত ব্যস্ততা আর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার ব্যাপারে নানা নিয়মের মারপ্যাঁচে সেটা হয়ে ওঠেনি এত দিন। এশীয় বংশোদ্ভূত আমেরিকানদের নিয়ে টানা অনুষ্ঠান চলছে ওয়াশিংটনে। দায়িত্ব গ্রহণের পরপরই নীনা আহমেদ ব্যস্ত হয়ে পড়েন এসব অনুষ্ঠানে। পাশাপাশি ছিল নিজের কর্মপরিধি বুঝে নেওয়ার ব্যস...