Posts

Showing posts with the label আওয়ামী মামলা ৩ লাখ আসামি।

সারা দেশে ৩৬০ মামলা আসামি তিন লাখ

Image
গোলাম মর্তুজা |  তারিখ: ২২-০৩-২০১৩ ০ মন্তব্য প্রিন্ট ShareThis « আগের সংবাদ পরের সংবাদ» মানবতার বিরুদ্ধে অপরাধের দায়ে জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর গত ২৮ ফেব্রুয়ারি গাইবান্ধার সুন্দরগঞ্জের বামনডাঙ্গায় জামায়াত-শিবির কুপিয়ে হত্যা করে চার পুলিশকে। সেদিন সুন্দরগঞ্জ সদরে সহিংসতায় নিহত হন আরও চারজন। এসব ঘটনায় জামায়াত-শিবিরের বিরুদ্ধে ২৮টি মামলা হয়। এক হাজার ৩৬৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫৯ হাজার ৮৪৫ জনকে মামলাগুলোয় আসামি করা হয়। তবে গত ২১ দিনে সেখানে গ্রেপ্তার হয়েছে মাত্র ৬০ জন। পুলিশ সূত্র জানায়, গত ৫ নভেম্বর রাজধানীর মতিঝিলে পুলিশের ওপর জামায়াত-শিবিরের হামলার মাধ্যমে সহিংসতা শুরু হয়। সেই থেকে ১৯ মার্চ পর্যন্ত দেশজুড়ে চলা সহিংসতার ঘটনায় ৩৬০টি মামলা করেছে পুলিশ। এসব মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয় তিন লাখেরও বেশি লোককে। নাম উল্লেখ করা আসামির সংখ্যা পাঁচ হাজারের মতো। পুলিশ সদর দপ্তরের সূত্র জানায়, এসব মামলায় এ পর্যন্ত দুই হাজারের কিছু বেশি লোককে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্য...