Posts

Showing posts with the label কম্পিউটার

ল্যাপটপের কি–বোর্ড যখন কাজ করে না

১৪ জুলাই ২০১৬, ০০:৫৩    ল্যাপটপ কম্পিউটার ব্যবহারকারীদের বড় সমস্যা হঠাৎ কি-বোর্ড কাজ না করা। যন্ত্রাংশ বা সফটওয়্যারের কারণে কি-বোর্ড কাজ করতে চায় না কখনো কখনো। কিন্তু কি-বোর্ডে কখনো বেশি চাপ পড়লে বা অসাবধানতায় এর ওপর তরল পদার্থ পড়লে কি-গুলো শর্ট হয়ে যায়। তবে যন্ত্রাংশের বড় ধরনের সমস্যা না হলে কিছু পদক্ষেপ নিলে ল্যাপটপের কি-বোর্ডকে আবার কার্যকর করা যায়। যা করবেন ডিভাইস সফটওয়্যার চেক:  স্টার্ট মেন্যুতে devmgmt.msc লিখুন। ডিভাইস ম্যানেজার এলে তাতে ক্লিক করে খুলুন। অনেক সময় হার্ডওয়্যারগত সমস্যায় কি-বোর্ড ড্রাইভ এখানে লুকিয়ে থাকে। তাই ডিভাইস ম্যানেজারের View মেন্যুতে ক্লিক করে Show hidden devices-এ ক্লিক করুন। এবার এই তালিকার Keyboards-এ ডবল ক্লিক করলে আপনার ল্যাপটপের ডিভাইসের নাম দেখতে পাবেন। এখানে হলুদ ত্রিভুজের মধ্যে বিস্ময়বোধক চিহ্ন দেখা গেলে ল্যাপটপ নির্মাতার ওয়েবসাইটে গিয়ে ল্যাপটপের মডেল দিয়ে ড্রাইভার খুঁজে নিয়ে তার সর্বশেষ সংস্করণ নামিয়ে ব্যবহার করলে কি-বোর্ড সচল হয়ে যাবে। না হলে কি-বোর্ড ড্রাইভারে ডান ক্লিক করে Uninstall-এ ক্লিক করুন। আনইনস্টল শেষে A...

গিগাবাইট জি১ স্নাইপার জে৮৭ মাদারবোর্ড বাজারে

স্মার্ট টেকনোলজিস (বিডি) লি. বাজারে এনেছে  গিগাবাইট জি১ স্নাইপার জেড৮৭ মডেলের  মাদারবোর্ড । ইন্টেল ফোর্থ জেনারেশন প্রসেসর সমর্থিত এই মাদারবোর্ডটিতে রয়েছে গিগাবাইট আল্ট্রা ডিউরেবল  টেকনোলজি, অনবোর্ড ক্রিয়েটিভ সাউন্ড, অডিও নয়েজ গার্ড, বিল্ট ইন ফ্রন্ট অডিও  হেডফোন এমপ্লিফায়ার, ডিওরেবল ব্ল্যাক সলিড ক্যাপাসিটর, গোল্ড প্লাটেড সিপিইউ সকেট,  মাল্টি জিপিইউ সাপোর্ট সহ আরো কিছু আকর্ষনীয় ফিচার। মাদারবোর্ডটির দাম ১২৫০০ টাকা।

উইন্ডোজ প্রোগ্রাম বন্ধ রাখতে চাইলে

আপডেট: ০০:০৩, মে ২২, ২০১৪  |  প্রিন্ট সংস্করণ ০ Like       উইন্ডোজ অপারেটিং সিস্টেমে চলা কম্পিউটারে নির্দিষ্ট কোনো অ্যাপ্লিকেশন, প্রোগ্রাম বা সফটওয়্যার চালানো বন্ধ রাখতে চাইলে দুভাবে সেটা করা যায়। প্রথমটি হলো সফটওয়্যার রেস্ট্রিকশন পলিসি, যা উইন্ডোজ এক্সপি, ভিসতা এবং উইন্ডোজ ৭ বা ৮-এ কাজ করে। অপরটি হলো অ্যাপলকার পলিসি, যা কেবল উইন্ডোজ ৭-এর আলটিমেট ও এন্টারপ্রাইজ সংস্করণে কাজ করবে। তাই কোনো সফটওয়্যার রাখার জন্য সফটওয়্যার রেস্ট্রিকশন পলিসি ব্যবহার করাটাই হবে তুলনামূলক সহজ। যেমন একজন চাইছেন না তাঁর কম্পিউটারে সলিটেয়ার নামে উইন্ডোজের নিজস্ব গেমটি কেউ খেলতে পারুক৷ এটি করতে চাইলে Windows Key+R চেপে রান চালু করুন। বক্সে gpedit.msc লিখে এন্টার চাপুন। তখন লোকাল গ্রুপ পলিসি এডিটর চালু হবে। এখান থেকে Computer ConfigurationWindows SettingsSecurity Settings নোডে যান। তারপর Software Restriction Policy নোডে ডান ক্লিক করে New Software Restriction Policy অপশনটি বাছাই করুন। এখানে Additional Rules নোডে ডান ক্লিক করে New Path Rules নির্বাচন করল...

পেনড্রাইভে ঢুকতে পারছেন না?

Image
শামীম আনসারী সুমন  | মে ১৩, ২০১৪ | ০০:০৫ বিভাগ:  প্রযুক্তি  | ট্যাগ:  ইউএসবি ,  উইন্ডোজ ,  পিসি অনেক সময় ভাইরাস থাকার কারণে পেনড্রাইভে ঢোকা যায় না। Pendrive is Write Protected বার্তা আসে। ফলে পেনড্রাইভ ফরম্যাটও হয় না। এর সমাধানে পেনড্রাইভ ইউএসবি পোর্টে যুক্ত করে CTRL+R চেপে Run-এ যান। regedit লিখে এন্টার করুন। এবার HKEY_LOCAL_MACHINE > SYSTEM > CurrentControlSet > Control > StorageDevicePolicies-এ যান। উইন্ডোজে যদি StorageDevicePolicies না থাকে, তবে Control পর্যন্ত গিয়ে Control-এ ডান ক্লিক করুন। New থেকে Key নির্বাচন করুন। এখানে StorageDevicePolicies লিখে এন্টার করলে কি তৈরি হয়ে যাবে। এবার ডান দিকে ডান ক্লিক করে New থেকে ৩২-বিট উইন্ডোজের জন্য DWORD (32-bit) value এবং ৬৪-বিটের জন্য DWORD (64-bit) value-তে ক্লিক করে এটির নাম WriteProtect লিখে দিন। WriteProtect-এ দুই ক্লিক করে Value Data Box-এ 0 (শূন্য) লিখে ওকে করুন। এবার স্টার্ট মেনুতে cmd লিখুন। cmd এলে এতে ডান ক্লিক করে Run as administrator চেপে খুলুন। এরপর এখানে diskpart লিখে এ...

পাসওয়ার্ড ছাড়াই উইন্ডোজ চালু

Image
আপডেট: ০০:৫০, জানুয়ারি ২৭, ২০১৪  |  প্রিন্ট সংস্করণ             কম্পিউটার ব্যবহারকারীকে যদি পাসওয়ার্ড দিয়ে সিস্টেমে ঢুকতে হয়, তাহলে সেটিকে এভাবেই রাখা উচিত। কারণ, কম্পিউটার নিরাপত্তায় পাসওয়ার্ড খুবই গুরুত্বপূর্ণ বিষয়। পাসওয়ার্ড ছাড়া পুরো কম্পিউটার সিস্টেমই হয়ে পড়ে ঝুঁকিপূর্ণ। যে কেউ আপনার কম্পিউটারে সরাসরি ঢুকে ক্ষতি করতে পারে, ঢুঁ মারতে পারে গোপনীয় ফাইল বা ই-মেইলে। এমনকি আপনার হয়ে যে কাউকে ই-মেইলও পাঠিয়ে বসতে পারে। অন্যদিকে, কম্পিউটার চালু রেখে কিছু সময়ের জন্য একটু এদিক-সেদিক গেলেন, ফিরে এসে কম্পিউটারকে আবার কাজ করার মতো প্রস্তুত অবস্থায় দেখতে পেলেন। বারবার পাসওয়ার্ড চাপতে হলো না। কিন্তু আপনার অনুপস্থিতিতে যে কেউ চাইলে ব্যবহারকারীর পাসওয়ার্ড পরিবর্তন করে ফেলতে পারে—এ বিষয়ও মাথায় রাখতে হবে। এসব বিবেচনায় প্রতিবার কম্পিউটার চালু হওয়ার আগে লগঅন পর্দায় বারবার পাসওয়ার্ড দেওয়া ছাড়াই সরাসরি উইন্ডোজে ঢুকতে পারেন। এই ব্যবস্থায় পাসওয়ার্ড মুছে যাবে না। লগ-অন পর্দা এড়িয়ে যেতে চাইলে অ্যাডভান্সড ইউজার অ্যাকাউন্টসে ঢুকতে হবে। উইন্ডোজ ৭ ও ...

কম্পিউটার বন্ধের যত উপায়

আপডেট: ০১:৩৩, মার্চ ০৪, ২০১৪  |  প্রিন্ট সংস্করণ ১             নতুন অপারেটিং সিস্টেম উইন্ডোজ ৮-এ কম্পিউটার বন্ধ বা পুনরায় চালু করতে হলে প্রথমে মাউসটিকে পর্দার একেবারে ডান পাশে নিয়ে যেতে হয়। তখন উইন্ডোজের কিছু অপশন আসে, সেখান থেকে সেটিংস নির্বাচন করে পাওয়ার অপশন থেকে তবেই কম্পিউটার বন্ধ বা পুনরায় চালু করতে হয়। এই ঝামেলা এড়াতে চাইলে প্রথমে Windows Key + D চেপে উইন্ডোজের ডেস্কটপ মোডে চলে আসুন। ডেস্কটপের খালি জায়গায় ডান ক্লিক করে New নির্বাচন করে Shortcut অপশনে ক্লিক করুন। এ উইন্ডোটি শর্টকাটের অবস্থান জানতে চাইবে। শাটডাউন প্রক্রিয়ার শর্টকাট তৈরি করতে চাইলে লোকেশনের জায়গায় লিখুন shutdown /p তারপর নেক্সট চাপুন, যেকোনো একটি নাম দিন অথবা শাটডাউন নামে যা আছে তাই রেখে ফিনিশ করুন। নতুন বানানো শর্টকাটে ডান ক্লিক করে Pin to Start নির্বাচন করুন। স্টার্ট স্ক্রিনে গিয়ে দেখুন সেখানে শাটডাউন নামে নতুন একটি টাইল যুক্ত হয়েছে। ডেস্কটপে রাখা শর্টকাটটিতে অথবা স্টার্ট পর্দায় বানানো টাইলসটিতে ক্লিক করলে কম্পিউটার সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে। একইভাবে উ...

কম্পিউটারের যে বিষয়গুলো জানা উচিত

আপডেট: ০২:৪৩, ডিসেম্বর ২৬, ২০১৩  |  প্রিন্ট সংস্করণ ৫             প্রযুক্তি বিষয়ে কে কতটা দক্ষ বা অজ্ঞ, সেটা কোনো ব্যাপার নয়—কম্পিউটার ব্যবহার করলে কিছু ব্যাপার সবাইকে জানতেই হয়। কম্পিউটারটিকে দ্রুত, নিরাপদ এবং সহজে ব্যবহারযোগ্য করতে হলে যা করা উচিত, সে রকম কিছু বিষয়—  ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা: ইন্টারনেট সব সময়ই নিরাপদ কোনো জায়গা নয়। শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার, পাবলিক নেটওয়ার্ক ব্যবহারে সতর্কতা, অনলাইন লেনদেনে সিকিউরড ট্রাফিক ব্যবহার ইত্যাদি অনেক বিষয়ে খেয়াল রাখতে হবে।  হারানো গেজেট খোঁজা: কেউ বলতে পারে না কখন তার ল্যাপটপ, মোবাইল, ক্যামেরা কিংবা অন্য প্রযুক্তিযন্ত্র হারিয়ে যায়। সে ক্ষেত্রে আগে থেকেই ওই সব ডিভাইসে প্রয়োজনীয় সিকিউরিটি সেটিংস এবং অ্যাপস ইনস্টল করে রাখতে হবে। কখনো হারিয়ে গেলে দ্রুত এবং সহজেই খুঁজে বের করা যায় সেসব জিনিস।  তাৎক্ষণিক ফাইল ভাগাভাগি: কাছাকাছি আছে এমন একাধিক কম্পিউটারে পেনড্রাইভের সাহায্য ছাড়াই তার কিংবা তারহীন সংযোগের মাধ্যমে বিভিন্ন ফাইল খুব সহজে ভাগাভাগি করার ব্যবস্থা রাখলে অনেক সময় এবং ঝামে...

কম্পিউটারের দেখভাল করবে সফটওয়্যার

Image
হেল্পলাইন |  তারিখ: ০৪-০৬-২০১৩ ০ মন্তব্য প্রিন্ট ShareThis « আগের সংবাদ কম্পিউটারের সব সমস্যা দেখাশোনার এবং সেসব ঠিক করে দেওয়ার ক্ষেত্রে দারুণ একটি সফটওয়্যার হচ্ছে টিউনআপ ইউটিলিটি। কম্পিউটারের বিভিন্ন সমস্যা খুঁজে তা সমাধানের নির্দেশ দিলে সফটওয়্যারটি নিজে নিজেই সমাধান করে দেবে। এটি ব্যবহারে একই সঙ্গে কম্পিউটারের যাবতীয় সমস্যা দূর হবে এবং সব কাজের গতি বৃদ্ধি পাবে।  সফটওয়্যারটি www.tune-up.com/download ওয়েবসাইট থেকে সর্বশেষ সংস্করণ নামিয়ে নিয়ে কম্পিউটারে ইনস্টল করে নিন। এটি বিনা মূল্যে পাওয়া যাবে না, তাই সফটওয়্যারটি নির্দিষ্ট অঙ্কের টাকা দিয়ে কিনে নিতে হবে।  ইনস্টল শেষে 1-Click Maintenance চালু হবে। Start analysis now চেপে এটি চালু করুন। কিছুক্ষণ অপেক্ষা করে Run maintenance চাপলে প্রাথমিক অবস্থায় এটি আগে থেকে নির্দেশিত এবং চিহ্নিত সমস্যা সমাধান করবে। এবার ডেস্কটপের Tune up Utilities 2013 চেপে স্টার্ট সেন্টার চালু করুন। এখানে Status & recommendations ট্যাব থেকে Increase Performance, Fix problems, System protection-এ পরিবর্ত...

ফাইল শেয়ারিং সাইটের ফাইল খুঁজুন

Image
ফাইল শেয়ারিং সাইটের ফাইল খুঁজুন |  তারিখ: ০৬-০২-২০১৩ ০ মন্তব্য প্রিন্ট ShareThis   « আগের সংবাদ বিভিন্ন ফাইল সংগ্রহের জন্য আমরা ফাইল ভাগাভাগি বা শেয়ারিং সাইটের সাহায্য নিয়ে থাকি। কিন্তু ফাইল শেয়ারিং সাইটগুলোতে ফাইল খুঁজে বের করার জন্য আলাদা কোনো ব্যবস্থা থাকে না। যার ফলে ইচ্ছে থাকা সত্ত্বেও অনেক সময় কাঙ্ক্ষিত ফাইল খুঁজে বের করা যায় না। তবে বিকল্প উপায়ে অন্যান্য কিছু সাইট থেকে এই সুবিধা পাওয়া যেতে পারে। এ রকম কিছু সাইটের ঠিকানা দেওয়া হলো— মিডিয়াফায়ারট্রেন্ড: জনপ্রিয় ফাইল শেয়ারিং সাইট www.mediafire.com-এর যেকোনো ফাইল আপনি এই সাইট থেকে খুঁজে বের করতে পারবেন। মিডিয়াফায়ারের সার্চ ইঞ্জিন হিসেবে ব্যবহূত এই সাইটটির ঠিকানা-www.mediafiretrend.com হটফাইল:জনপ্রিয় ফাইল শেয়ারিং সাইট www.hotfile.com-এর ফাইল খুঁজে বের করতে পারবেন www.hotfile123.com ঠিকানার সাইটে গিয়ে । একের ভিতর তিন: www.rapidshare.com, www.hotfile.com ও www.megaupload.com তিনটি ফাইল শেয়ারিং সাইটের সার্চ ইঞ্জিন হিসেবে www.filecrop.com ঠিকানার সাইটটিকে ব্যবহার করা যাবে। —খালেদ মাহমুদ খান

ফাইল শেয়ারিং সাইটের ফাইল খুঁজুন

Image
ফাইল শেয়ারিং সাইটের ফাইল খুঁজুন |  তারিখ: ০৬-০২-২০১৩ ০ মন্তব্য প্রিন্ট ShareThis   « আগের সংবাদ বিভিন্ন ফাইল সংগ্রহের জন্য আমরা ফাইল ভাগাভাগি বা শেয়ারিং সাইটের সাহায্য নিয়ে থাকি। কিন্তু ফাইল শেয়ারিং সাইটগুলোতে ফাইল খুঁজে বের করার জন্য আলাদা কোনো ব্যবস্থা থাকে না। যার ফলে ইচ্ছে থাকা সত্ত্বেও অনেক সময় কাঙ্ক্ষিত ফাইল খুঁজে বের করা যায় না। তবে বিকল্প উপায়ে অন্যান্য কিছু সাইট থেকে এই সুবিধা পাওয়া যেতে পারে। এ রকম কিছু সাইটের ঠিকানা দেওয়া হলো— মিডিয়াফায়ারট্রেন্ড: জনপ্রিয় ফাইল শেয়ারিং সাইট www.mediafire.com-এর যেকোনো ফাইল আপনি এই সাইট থেকে খুঁজে বের করতে পারবেন। মিডিয়াফায়ারের সার্চ ইঞ্জিন হিসেবে ব্যবহূত এই সাইটটির ঠিকানা-www.mediafiretrend.com হটফাইল:জনপ্রিয় ফাইল শেয়ারিং সাইট www.hotfile.com-এর ফাইল খুঁজে বের করতে পারবেন www.hotfile123.com ঠিকানার সাইটে গিয়ে । একের ভিতর তিন: www.rapidshare.com, www.hotfile.com ও www.megaupload.com তিনটি ফাইল শেয়ারিং সাইটের সার্চ ইঞ্জিন হিসেবে www.filecrop.com ঠিকানার সাইটটিকে ব্যবহার করা যাবে। ...

সহজে ভাগ করুন বড় ফাইল

Image
সহজে ভাগ করুন বড় ফাইল |  তারিখ: ১৪-০২-২০১৩ ১ মন্তব্য প্রিন্ট   « আগের সংবাদ অনেক সময় আকারে বড় ফাইল অন্যের সঙ্গে ভাগ করা (শেয়ার) বা ই-মেইলে পাঠানোর প্রয়োজন পড়তে পারে। জনপ্রিয় অনেক ই-মেইল সেবাদাতা প্রতিষ্ঠান নির্দিষ্ট আকারের চেয়ে বড় ফাইল পাঠানোর অনুমোদন দেয় না। এ ক্ষেত্রে উইনরার সফটওয়্যার ব্যবহার করে ফাইলকে ছোট ছোট বিভিন্ন অংশে ভাগ করে আলাদা করে পাঠানো যায়। উইনরার না থাকলে http://goo.gl/jDxqw ঠিকানার ওয়েবসাইট থেকে নামিয়ে নিয়ে কম্পিউটারে ইনস্টল করে নিন। এবার যে ফাইলকে আলাদা ভাগে ভাগ করতে চান, সেটিতে মাউসের রাইট ক্লিক করে add to archive নির্বাচন করুন। নতুন ডায়ালগ বক্স খুললে archive format নির্ধারণ করুন। Compression method-এ Best নির্বাচন করুন। Split to volumes, bytes-এ আপনার ফাইলের আকার অনুযায়ী যত ভাগে ভাগ করতে চান, সেটা উল্লেখ করুন। আপনার ফাইলের আকার যদি ৫ মেগাবাইট হয়, তাহলে এই বক্সে 1MB লিখে OK চাপুন। কিছুক্ষণ অপেক্ষা করলে পাঁচ ভাগের প্রত্যেক ভাগ এক মেগাবাইট করে পাঁচটি আলাদা ফাইল তৈরি হবে। এবার এই আলাদা ফাইলগুলোকে এক এক করে ই-মেইল করা যাবে। যেকোনো একটি ফাইলের ও...

সহজে ভাগ করুন বড় ফাইল

Image
সহজে ভাগ করুন বড় ফাইল |  তারিখ: ১৪-০২-২০১৩ ১ মন্তব্য প্রিন্ট   « আগের সংবাদ অনেক সময় আকারে বড় ফাইল অন্যের সঙ্গে ভাগ করা (শেয়ার) বা ই-মেইলে পাঠানোর প্রয়োজন পড়তে পারে। জনপ্রিয় অনেক ই-মেইল সেবাদাতা প্রতিষ্ঠান নির্দিষ্ট আকারের চেয়ে বড় ফাইল পাঠানোর অনুমোদন দেয় না। এ ক্ষেত্রে উইনরার সফটওয়্যার ব্যবহার করে ফাইলকে ছোট ছোট বিভিন্ন অংশে ভাগ করে আলাদা করে পাঠানো যায়। উইনরার না থাকলে http://goo.gl/jDxqw ঠিকানার ওয়েবসাইট থেকে নামিয়ে নিয়ে কম্পিউটারে ইনস্টল করে নিন। এবার যে ফাইলকে আলাদা ভাগে ভাগ করতে চান, সেটিতে মাউসের রাইট ক্লিক করে add to archive নির্বাচন করুন। নতুন ডায়ালগ বক্স খুললে archive format নির্ধারণ করুন। Compression method-এ Best নির্বাচন করুন। Split to volumes, bytes-এ আপনার ফাইলের আকার অনুযায়ী যত ভাগে ভাগ করতে চান, সেটা উল্লেখ করুন। আপনার ফাইলের আকার যদি ৫ মেগাবাইট হয়, তাহলে এই বক্সে 1MB লিখে OK চাপুন। কিছুক্ষণ অপেক্ষা করলে পাঁচ ভাগের প্রত্যেক ভাগ এক মেগাবাইট করে পাঁচটি আলাদা ফাইল তৈরি হবে। এবার এই আলাদা ফাইলগুলোকে এক এক করে ই-মেইল ...

মাইকেল ডেল

Image
মাইকেল ডেলের খোলা চিঠি অনলাইন ডেস্ক |  তারিখ: ১০-০২-২০১৩ ০ মন্তব্য প্রিন্ট ShareThis « আগের সংবাদ পরের সংবাদ» মাইকেল ডেল ডেল ব্র্যান্ডের পণ্যের ক্রেতাদের উদ্দেশ্যে সম্প্রতি একটি খোলা চিঠি লিখেছেন ডেলের প্রতিষ্ঠাতা মাইকেল ডেল। পাবলিক লিমিটেড প্রতিষ্ঠান থেকে ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান হিসেবে ডেলের রূপান্তরের বিষয়টি এবং ডেল পণ্যের বিষয়ে উদ্বিগ্ন না হওয়ার কথাও চিঠিতে জানিয়েছেন তিনি। মাইকেল ডেলের ভাষ্য, ডেলকে ব্যক্তিমালিকানার প্রতিষ্ঠানে রূপ দিতে পারলে ভবিষ্যতে নতুন পণ্য উদ্ভাবন করা সহজ হবে। খবর বার্তা সংস্থা রয়টার্সের। কম্পিউটার নির্মাতাপ্রতিষ্ঠান ডেলের প্রাইভেট বা ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান হওয়ার কাজ প্রায় চূড়ান্ত। আর্থিক সংকটে পড়া ডেলকে লাভের ধারায় ফেরাতে এগিয়ে এসেছেন ডেলের প্রতিষ্ঠাতা মাইকেল ডেল, সফটওয়্যার নির্মাতাপ্রতিষ্ঠান মাইক্রোসফট ও আর্থিক বিনিয়োগকারী প্রতিষ্ঠান সিলভার লেক। ডেলকে প্রাইভেট প্রতিষ্ঠান করতে দুই হাজার ৪৪০ কোটি ডলার বিনিয়োগের চুক্তি হচ্ছে। শেয়ারবাজারে থাকা বিনিয়োগকারীদের অধিকাংশ অনুমতি দিলে তবেই প্রাইভেট কোম্পানি হিসেবে ডেলের এ চুক্তি সম্পন্ন হ...

মাইকেল ডেল

Image
মাইকেল ডেলের খোলা চিঠি অনলাইন ডেস্ক |  তারিখ: ১০-০২-২০১৩ ০ মন্তব্য প্রিন্ট ShareThis « আগের সংবাদ পরের সংবাদ» মাইকেল ডেল ডেল ব্র্যান্ডের পণ্যের ক্রেতাদের উদ্দেশ্যে সম্প্রতি একটি খোলা চিঠি লিখেছেন ডেলের প্রতিষ্ঠাতা মাইকেল ডেল। পাবলিক লিমিটেড প্রতিষ্ঠান থেকে ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান হিসেবে ডেলের রূপান্তরের বিষয়টি এবং ডেল পণ্যের বিষয়ে উদ্বিগ্ন না হওয়ার কথাও চিঠিতে জানিয়েছেন তিনি। মাইকেল ডেলের ভাষ্য, ডেলকে ব্যক্তিমালিকানার প্রতিষ্ঠানে রূপ দিতে পারলে ভবিষ্যতে নতুন পণ্য উদ্ভাবন করা সহজ হবে। খবর বার্তা সংস্থা রয়টার্সের। কম্পিউটার নির্মাতাপ্রতিষ্ঠান ডেলের প্রাইভেট বা ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান হওয়ার কাজ প্রায় চূড়ান্ত। আর্থিক সংকটে পড়া ডেলকে লাভের ধারায় ফেরাতে এগিয়ে এসেছেন ডেলের প্রতিষ্ঠাতা মাইকেল ডেল, সফটওয়্যার নির্মাতাপ্রতিষ্ঠান মাইক্রোসফট ও আর্থিক বিনিয়োগকারী প্রতিষ্ঠান সিলভার লেক। ডেলকে প্রাইভেট প্রতিষ্ঠান করতে দুই হাজার ৪৪০ কোটি ডলার বিনিয়োগের চুক্তি হচ্ছে। শেয়ারবাজারে থাকা বিনিয়োগকারীদের অধিকাংশ অনুমতি দিলে তবেই ...