Posts

Showing posts with the label পুলিশ দম্পতি খুন

মায়ের ওপর খুব রাগ ছিল ঐশীর

Image
নিজস্ব প্রতিবেদক  |  আপডেট:  ০২:৫৯, আগস্ট ২০, ২০১৩  |  প্রিন্ট সংস্করণ ০ Like ৭৪       আমি ছিলাম মায়ের দুই চোখের বিষ। মা আমাকে দেখতে পারত না। বাসায় ফিরতে রাত হলেই গালমন্দ করত। চরিত্র নিয়ে কথা বলত। বলত, তুই আমার মেয়েই না। মায়ের ওপর আমার খুব রাগ হতো।’পুলিশের জিজ্ঞাসাবাদের সময় মাকে নিয়ে এভাবে ক্ষোভের কথা বলেছে ঐশী রহমান। জিজ্ঞাসাবাদের সঙ্গে সংশ্লিষ্ট এক পুলিশ কর্মকর্তা প্রথম  আলোকে  এ তথ্য জানিয়ে বলেন, ঐশী ছিল পরিবার থেকে একেবারে বিচ্ছিন্ন। মা-বাবাসহ পরিবারের সবাই তাকে অপছন্দ করতেন। সে হয়ে পড়ে একা। এ কারণে পরিবারের চেয়ে বাইরের পরিবেশ তাকে বেশি টানত।বাবার সঙ্গে সম্পর্ক কেমন ছিল? এ প্রশ্নের জবাবে চুপ থেকেছে ঐশী। কিছুক্ষণ পর বলেছে, মায়ের চেয়ে বাবা তার কাছে প্রিয় ছিল। আর সবচেয়ে প্রিয় ছোট ভাই ঐহী। ঐশী বারবার বলেছে, ‘ওরা কেউ আমাকে বুঝতে চায়নি। সব দোষ আমার। আমি কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছি। বাবা-মায়ের খাবারের সঙ্গে ঘুমের বড়ি মিশিয়ে নিজের মতো ঘুরতে বেরিয়েছি।’১৬ আগস্ট বিকেলে রাজধানীর পল্টন থানার চামেলী...