Posts

Showing posts with the label ডায়াবেটিক্স

ডায়াবেটিসের ওষুধে বার্ধক্য বিলম্বিত

ইনকিলাব ডেস্ক : ডায়াবেটিসের ওষুধ মানুষের বার্ধক্যকে বিলম্বিত করে অর্থাৎ, বয়স পেরিয়ে গেলেও বুড়ো লাগবে না। ‘ইউনিভার্সিটি কলেজ অব লন্ডন’-এর একদল গবেষক নতুন এক গবেষণায় দেখতে পান, ডায়াবেটিসের ওষুধ শরীরে ডায়েটিংয়ের মতো প্রভাব ফেলে। তারা জানান, পরিমিত ক্যালোরি গ্রহণের মাধ্যমে ডায়েট করার মানে পরবর্তী জীবনে স্বাস্থ্য ভালো থাকে এবং আয়ুষ্কাল বাড়িয়ে দেয়। গবেষকরা জানান, টাইপ-২ ডায়াবেটিসের জন্য ব্যবহৃত মেটফরমিন জাতীয় ওষুধের ক্ষেত্রে দেখা গেছে, তা শরীরে ডায়েটিংয়ের মতো কাজ করে। বার্ধক্যকে বিলম্বিত করে। তবে ঠিক কীভাবে তা বয়স প্রক্রিয়ায় প্রভাব ফেলে তা এখনো নিরূপণ করা সম্ভব হয়নি। গবেষণাকালে বিজ্ঞানীরা কিছু কীট-পতঙ্গের শরীরে মেটফরমিন প্রয়োগ করেন। কারণ এরা ই-কোলি ব্যাকটেরিয়ার উপস্থিতিতে জন্ম নেয়। এক্ষেত্রে মানুষের সঙ্গে মিল হচ্ছে, মানুষের অন্ত্রেও কিছু ভালো ব্যাকটেরিয়া থাকে। বিজ্ঞানীরা দেখতে পান, মেটফরমিনের কারণে কীট-পতঙ্গের শরীরে নতুন ই-কোলি সৃষ্টি হয় এবং আয়ু বেড়ে যায়। গবেষক দলের প্রধান ইউনিভার্সিটি কলেজ অব লন্ডন-এর ইনস্টিটিউট অব হেলদি এইজিংয়ের ফিলিপ কাবরেইরো বলেন, মেটফরমি...