দায় নেবেন না প্রধানমন্ত্রী?
আসিফ নজরুল | আপডেট: ০০:০৭, মে ০৩, ২০১৪ | প্রিন্ট সংস্করণ ০ Like এ দেশে মন্ত্রীদের অনেক ক্ষেত্রে নির্লজ্জ, ব্যক্তিত্বহীন বা নিষ্ঠুর ধরনের বোধশক্তিহীন থাকতে হয়। নতুন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এখনো তা পুরোপুরি হতে পেরেছেন বলে মনে হয় না। নারায়ণগঞ্জে লোমহর্ষক, শোচনীয় ও হূদয়বিদারক অপহরণ ঘটনার পর অপহূত কাউন্সিলর নজরুলের পরিবার তাঁর সঙ্গে দেখা করেছিল। তিনি কিছু করতে পারেননি বলে তাঁর কিছুটা অনুশোচনা হয়েছে। তিনি দেরিতে হলেও চেষ্টা করেছিলেন, কিন্তু তাঁর কথা পুলিশের কেউ শোনেননি। তিনি অবশেষে ওপরের নির্দেশের জন্য অপেক্ষা করেছিলেন। ওপরের নির্দেশ এসেছে তিন দিন পর অপহূত আটজনের মধ্যে ছয়জনের পেটচেরা লাশ শীতলক্ষ্যায় ভেসে ওঠার পর। নির্দেশ এসেছে খুনিদের গ্রেপ্তারের। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নির্দেশ পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধানমন্ত্রীর কাছ থেকে। সেখান থেকে তিনি বের হওয়ার পর তাঁকে প্রশ্ন করা হয়েছিল, কেন এখনো ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হচ্ছে না? তিনি প্রথম আলোকে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ন...