Posts

Showing posts with the label লেখিকা বেবি গৃহকর্মী

গৃহকর্মী থেকে লেখিকা এক বাঙালি নারী

Image
অনলাইন ডেস্ক  |  আপডেট: ১১:০৯, জানুয়ারি ০৬, ২০১৪ ৪             অধ্যাপক প্রবোধ কুমারের বাড়িতে গৃহকর্মীর কাজ করেন বেবি হালদার। শৈশবেই মাকে হারিয়েছিলেন, ১৩ বছর বয়সে বিয়ের পর ঘরছাড়া। থাকতে পারেননি নিপীড়ক স্বামীর সংসারেও। তারপর বাঁচার স্বপ্ন নিয়ে ট্রেনে চেপে চলে আসা রাজধানীতে...। এই ছবি যেন আমাদের সবারই খুব চেনা। কিন্তু সেখানেই তাঁর যাত্রা থেমে থাকেনি। পশ্চিমবঙ্গ থেকে বহু দূরের পথ দিল্লি, সেখান থেকে হংকং, ফ্রাঙ্কফুর্ট, প্যারিস। নয়াদিল্লিতে গৃহকর্মীর কাজ দিয়ে জীবনের শুরু করেছিলেন দুর্গাপুরের মেয়ে বেবি হালদার, আজ তিনিই পৌঁছে গেছেন জগত্সভায়, নিজের গল্প বলতে। শুধু মুখের কথায় নয়, লেখনী দিয়ে। এখনো ৪০ না পেরোনো বেবি হালদারের আত্মজীবনীমূলক উপন্যাস এর মধ্যেই ইংরেজি, ফরাসি, জার্মান, জাপানিসহ মোট ১২টি ভাষায় অনূদিত হয়েছে। ভারতের এ-প্রান্ত থেকে ও-প্রান্ত তো বটেই, দুনিয়ার সেরা বইমেলা আর সাহিত্যের আসরগুলোতেও আমন্ত্রিত হিসেবে কথা বলতে গেছেন তিনি। কিন্তু মজার বিষয় হচ্ছে, নিজেকে কখনোই লেখিকা হিসেবে পরিচয় দিতে চান না বেবি। অসাধা...