গাজায় লাশের স্তূপ, একদিনেই নিহত ৮৯
আরটিএনএন « আগের সংবাদ 226 পরের সংবাদ» ভয়ঙ্কর এক রক্তাক্ত দিন পার করলো অবরুদ্ধ গাজা সিটি। রোববার গাজায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর হামলায় অন্তত ৮৯ জন নিহত হয়েছে। এদিন ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের হামলায় ১৩ ইসরাইলি সেনা নিহত হয়েছে বলে স্বীকার করেছে ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর বিবিসি ও রাশিয়া টুডে’র। ফলে প্রাণহানির দিক থেকে গাজায় সবচেয়ে ভয়ঙ্কর দিন রোববার। নিয়ে গত দিনের ইসরাইলি হামলায় গাজায় ৪২৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যদিকে ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত হামাসের আক্রমণে তাদের ১৩ সেনা নিহত হয়েছে। ইসরাইলের সাম্প্রতিক ইতিহাসে একদিন এতো সেনার প্রাণহানির ঘটনা নেই। তবে হামাস দিনের শুরুতেই জানায় যে তাদের আক্রমণে ১৬ ইসরাইলি সেনা নিহত হয়েছে। ইসরাইল প্রথমে দু’জন সেনা নিহত হওয়ার কথা স্বীকার করলেও দিন শেষে স্বীকার করে যে তাদের ১৩ সেনা নিহত হয়েছে। গত ১৩ দিনের হামলায় অন্তত ৩০০০ ফিলিস্তিনি আহত হয়েছে। এদিকে ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির জন্য মিসরীয় প্রস্তাব হামাস নাকচ করে দেয়ার পর এবার হামাস বান্ধব এবং যুক্তরাষ্ট্রের...