লক্ষ্মীপুর অশান্ত কেন
গোলাম মর্তুজা | আপডেট: ০৩:৪৩, ডিসেম্বর ২৬, ২০১৩ | প্রিন্ট সংস্করণ ২৮ সরেজমিন: লক্ষ্মীপুরর্যাবের অভিযানের পরই অশান্ত হয়ে উঠেছে লক্ষ্মীপুর। অভিযানের দিন (১২ ডিসেম্বর) পরিস্থিতি সামাল দিতে র্যাবকে হেলিকপ্টার পাঠাতে হয়েছিল। লক্ষ্মীপুর কেন অশান্ত হলো? এর কারণ খুঁজতে গেলে একেকজন একেক কথা বলেছেন। তবে বেশির ভাগ মানুষই বলেছেন, ১২ ডিসেম্বরের অভিযান লক্ষ্মীপুরকে অশান্ত করেছে। অভিযোগ রয়েছে, স্থানীয় আওয়ামী লীগের নেতাদের ইচ্ছায় এই অভিযান চালানো হয়। স্থানীয় লোকজন জানান, অভিযান পরিচালনাকারী র্যাব-১১-এর একজন পদস্থ কর্মকর্তা আওয়ামী লীগের এক কেন্দ্রীয় নেতার জামাতা। এই অভিযানে র্যাবের সঙ্গে চাদর পরা, স্যান্ডেল পায়ে ও মুখোশধারী লোককেও দেখেছেন প্রত্যক্ষদর্শীরা। এঁরা কারা, তা কেউ নিশ্চিত করে বলতে পারেননি। তবে র্যাব এসব অভিযোগ অস্বীকার করেছে। লক্ষ্মীপুর বরাবরই বিএনপির শক্ত ঘাঁটি। সর্বশেষ জাতীয় নির্বাচনে এই জেলার চারটি আসনেই বিএনপির প্রার্থীরা জয়লাভ করেন। এখানে জামায়াতের উল্লেখযোগ্যসংখ্যক কর্মী-সমর্থকও রয়েছেন। তাই হরতাল-অবরোধের মতো কর্মসূচি এখানে কঠোরভাবে পালিত হয়। গত ২৮ ফেব্রুয়ারি দেলাওয়ার হোসাইন সা...