Posts

Showing posts with the label ভোট প্রহসন

সংবাদ সম্মেলনে আ.লীগ নেতা আবু সাইয়িদ : দশম জাতীয় নির্বাচনে স্মরণকালের শ্রেষ্ঠ ভোট কারচুপি হয়েছে

Image
স্টাফ রিপোর্টার « আগের সংবাদ 147 পরের সংবাদ» দশম জাতীয় নির্বাচনে স্মরণকালের শ্রেষ্ঠ ভোট কারচুপি হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতা ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ। তিনি বলেছেন, এই নির্বাচন স্বৈরাচার এরশাদের নীলনকশার নির্বাচনকেও হার মানিয়েছে। দলীয় সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন অতীতে হয়নি ভবিষ্যতেও হবে না। যারা জনগণের সাংবিধানিক অধিকারকে খর্ব করে ক্ষমতায় আসে তারা বেশিদিন ক্ষমতায় থাকতে পারে না। গতকাল বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির ‘সাগর রুনী’ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আবু সাইয়িদের নির্বাচনী এলাকা পাবনার সাঁথিয়ায় কীভাবে ভোট কারচুপি করে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু নির্বাচিত হয়েছেন তার একটি চিত্র প্রর্দশনী ও ভোট বাতিলের দাবিতে তিনি এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনের আগে সাংবাদিকদের ভোট কারচুপির একটি ডুকুমেন্টারি প্রদর্শন করা হয়। অধ্যাপক আবু সাইয়িদ বলেন, বর্তমানে দেশ এক ‘অভিনব’ অবস্থায় আছে। নির্বাচনের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৫৩ জন সংসদ সংদস্য নির্বাচিত হয়েছেন। এই সরকারের মেয়াদ ছি...

হতাশ হয়েছে বিশ্ব

Image
কামাল আহমেদ  |  আপডেট: ০০:০৭, জানুয়ারি ০৯, ২০১৪  |  প্রিন্ট সংস্করণ ৪৬             বাংলাদেশ আর কখনো এভাবে প্রায় পুরো বিশ্বকে হতাশ করেছে বলে শুনিনি। ব্যতিক্রম অবশ্য আছে। সেটা নিকটতম প্রতিবেশী, যার সহায়তা ও অঙ্গীকারগুলো সময়মতো পূরণ হলে বাংলাদেশের ক্ষমতাসীন দলের জনসমর্থন হয়তো এতটা কমে যেত না। ফলে, বৃহৎ প্রতিবেশী ভারতের সমর্থন সাংবিধানিক ধারাবাহিকতার নির্বাচনে প্রায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী সরকারকে বাস্তবে কোনো সাহায্য করবে কি না বলা মুশকিল; বরং ভারতবিরোধিতার রাজনীতির প্রচারণা উসকে দেওয়ায় তা সহায়ক হওয়ার সম্ভাবনাকে নাকচ করা এখন সহজ নয়। ৫ জানুয়ারির নির্বাচনে হতাশা জানানোর পালা শুরু হয় লন্ডন থেকে। তারপর ওয়াশিংটন, টরন্টো, জাতিসংঘ মহাসচিবের দপ্তর হয়ে ক্যানবেরা ও টোকিও—সব জায়গা থেকে প্রায় অভিন্ন প্রতিক্রিয়া। তাদের হতাশার কারণ অনেক। প্রথমত, অর্ধেকের বেশি নির্বাচনী এলাকায় ভোটারদের ভোটদানের সুযোগ থেকে বঞ্চিত হওয়া এবং অবশিষ্ট এলাকাগুলোয় ভোটারদের অংশগ্রহণ কম হওয়ার বিষয়। দ্বিতীয়ত, বেআইনি সহিংসতায় বেসামরিক লোকজনের প্রাণহানি, ন...

বার্তা স্পষ্ট, হাসিনার ভুল পাঠ

Image
ইলিয়াস হোসেন 284 পরের সংবাদ» কখনও কখনও নীরবতা বজ্রের চেয়েও বেশি শব্দ করতে পারে। এই প্রবাদটির সার্থক প্রয়োগ ঘটেছে ৫ জানুয়ারি, বাংলাদেশে। ওই দিন একতরফা দশম সংসদ নির্বাচনে নীরব থেকে বাংলাদেশের মানুষ ক্ষমতাসীন আওয়ামী লীগকে গগনবিদারী বার্তা দিয়েছেন। এদেশের জনগণ স্পষ্ট করেই বলেছেন তারা কী চান। তারা জানিয়ে দিয়েছেন শেখ হাসিনার সরকার যেভাবে দেশ চালিয়েছে তাতে তারা চরম অসন্তুষ্ট। পাতানো একতরফা নির্বাচনের মাধ্যমে দেশকে অনিশ্চিত গন্তব্যে ঠেলে দেয়া এবং গণতন্ত্র ধ্বংস করার জোরালো বিরোধিতা করেছেন তারা। এসব করার জন্য জনগণকে অস্ত্র কিংবা লাঠি হাতে তুলে নিতে হয়নি। রাজপথে সহিংস বিক্ষোভও করতে হয়নি। তারা যেটা করেছেন তা হলো শুধু ভোটকেন্দ্রে যাননি। নির্বাচন প্রত্যাখ্যান বা বর্জন করেছেন। তবে শুধু বর্জন বা প্রত্যাখ্যান শব্দের মাধ্যমে এর ব্যাপকতা বোঝা যাবে না। বাংলাদেশে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যদি নিরপেক্ষ হতো তাহলে দেখা যেতো ৫ জানুয়ারি ৪ থেকে ৫ শতাংশের বেশি ভোট পড়েনি। এটা কীভাবে সম্ভব? যেমন, একটি কেন্দ্রে যদি ৩০০০ ভোটার থাকেন আর তাদের যদি ৫ শতাংশও ভোট দিতে আসেন তাহলে ভোট প...

বিভিন্ন স্থানে যৌথবাহিনীর উপস্থিতিতে তান্ডব

Image
নওগাঁ জেলা সংবাদদাতা : ‘মেয়েক র‌্যাখা চোলা গেলো। এই পৃথিবীতে বাপের মতো কেউ আর ভালোবাসা দিতে পারবে না। আমার মেয়ের আর কেউ থাকলো না।’ আড়াই বছর বয়সের একমাত্র মেয়ে শিখাকে বুকে জড়িয়ে কাঁদতে কাঁদকে জ্ঞান হারালেন যৌথবাহিনীর গুলিতে নিহত দিনজুর বাবুল হোসেনের স্ত্রী হাসি বেগম (২২)। পাশেই বিলাপ করছিলেন বাবুলের বাবা-মা মান্দা উপজেলার নূরুল¬াবাদ ইউনিয়নের চকদেবীরাম গ্রামের নজের আলী ও তাঁর স্ত্রী পক্ষাঘাতগ্রস্ত রোগি জহুরা বেগম। সেই দৃশ্য দেখে চোখের পানি ধরে রাখতে পারেনি সেখানে উপস্থিত গ্রামবাসীরাও ঘটনার দিন নওগাঁর মান্দা উপজেলার চকদেবীরাম গ্রামের প্রত্যক্ষদর্শী গৃহবধূ মর্জিনা ও আছমা জানান, গ্রামের আঞ্জুয়ারা বিবি মহাজোট প্রার্থী ইমাজ উদ্দিনের পোলিং এজেন্ট হিসেবে দায়িত্ব পালনের জন্য বাবা আইজুল ও স্বামী আব্দুল কাদেরের শত বাধা সত্ত্বেও ঘটনার দিন সকাল পৌনে সাতটার দিকে দেড় থেকে দুই কিলোমিটার দূরে রামনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। এ সময় পথিমধ্যে কে বা কারা ভোট কেন্দ্রে যেতে তাঁকে নিষেধ করে। ওই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রামের ভোটারদের ভোটদানে বিরত থ...

কলকাতা টেলিগ্রাফের প্রতিবেদন বাংলাদেশে ‘ভুয়া’ নির্বাচন সত্ত্বেও স্রোতের বিপরীতে ভারত

বিশেষ সংবাদদাতা : শেখ হাসিনার জন্য ভারত স্রোতের বিপরীতে সাঁতার কাটছে বলে মন্তব্য করেছে ভারতের প্রভাবশালী কলকাতা টেলিগ্রাফ পত্রিকা। মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে পত্রিকাটি আরো বলেছে, ‘ভুয়া’ নির্বাচন সত্ত্বেও দিল্লি তার মিত্রের পাশে দাঁড়িয়েছে। ভারতের সমর্থনের কারণেই হাসিনা সরকার নির্বাচন আয়োজনে সাহসী হয়েছিল। তবে ভারতকে এ জন্য মূল্য দিতে হবে বলেও পত্রিকাটি হুঁশিয়ারি উচ্চারণ করেছে। প্রতিবেদনে বলা হয়, ভারত সাধারণ নির্বাচনে শেখ হাসিনার ‘জয়’কে স্বীকৃতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। অথচ বাংলাদেশের ঘটনাবলি ভারতের পররাষ্ট্রনীতিতে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে। এতে বলা হয়, নয়া দিল্লির এই অবস্থান হয়তো তার জাতীয় নিরাপত্তা স্বার্থের জন্য উপকার হবে- এমন সম্পর্ককে সুসংহত করবে, তবে তা বিরোধী নেতা বেগম খালেদা জিয়ার সাথে স্থাপিত সাময়িক যোগাযোগ ভেঙে যাওয়ার ঝুঁকি সৃষ্টি করবে। সংশয়ে থাকা পাশ্চাত্যের বিপরীতে ভারত ইঙ্গিত দিয়েছে, ঢাকায় আগামী সরকার গঠন করার ব্যাপারে হাসিনার দাবির প্রতি সমর্থন দেবে। শেখ হাসিনা আরেকটি নির্বাচনের মুখোমুখি হতে পারেন- এমন ধারণার কারণে ভারতের এই সিদ্ধান্ত তাৎপর্যপূ...

৩৪টি কেন্দ্রে একটি ভোটও পড়েনি

Image
লালমনিরহাট প্রতিনিধি  |  আপডেট: ২১:০৭, জানুয়ারি ০৫, ২০১৪ ৩৩             লালমনিরহাট-৩ (সদর) আসনে ৮৯টি ভোটকেন্দ্রের ২৭টিতে কোনো ভোট পড়েনি। নির্বাচন-সংশ্লিষ্ট একাধিক সূত্রে বিষয়টি জানা যায়। এদিকে বার্তা সংস্থা ইউএনবির খবরে বলা হয়, সাতক্ষীরা-২ আসনে দুটি, সিলেট-২ আসনে দুটি, ফেনী-২ আসনে দুটি ও রাজশাহী-৬ আসনের একটি কেন্দ্র্রে কোনো ভোট পড়েনি। সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের সাতটি, পঞ্চগ্রাম ইউনিয়নের ছয়টি, কুলাঘাট ইউনিয়নের ছয়টি, মহেন্দ্রনগর ইউনিয়নের ছয়টি এবং হারাটি ইউনিয়নের দুটি কেন্দ্রে নির্ধারিত সময়সীমার মধ্যে কোনো ভোট পড়েনি। এসব ইউনিয়ন বিএনপি ও জামায়াত-শিবির প্রভাবিত এলাকা হিসেবে বিবেচিত। এর মধ্যে বড়বাড়ী ইউনিয়ন জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলুর নিজের ইউনিয়ন। এই ইউনিয়নের আমবাড়ীতে তাঁর গ্রামের বাড়ি। এ ব্যাপারে লালমনিরহাট জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বলেন, ২৭টি কেন্দ্রে ভোট না পড়ায় বা কেউ ভোট দিতে না আসায় বিএনপির নির্বাচন বর্জন করার দাবির পক্ষে জনমত প্রতিফলিত হ...