Posts

Showing posts with the label ব্যক্তিত্ব

আছিরনের ‘বৈভব’

Image
আরিফুল হক, রংপুর  |  আপডেট:  ০৩:০২, অক্টোবর ১০, ২০১৫  |  প্রিন্ট সংস্করণ ০ Like       ১৯৯২ সালে এই বাড়িতে এসেছিলেন চারণ সাংবাদিক মোনাজাত উদ্দিন। এবার গেলাম আমি। মোনাজাত উদ্দিন লিখেছেন আছিরনের দৈন্য নিয়ে। আমি লিখব আছিরনের ‘বৈভব’ নিয়ে। মাঝখানের ২৩ বছরের জীবন আছিরনের নিজের হাতে গড়া। রংপুরের মিঠাপুকুর উপজেলার বিখ্যাত পায়রাবন্দ ইউনিয়নের জয়রামপুর গ্রামের আছিরন নেছা (৪২) দুই মেয়েকে নিয়েই পাটজাত পণ্য তৈরি করেন। তিনি গ্রামের মহিলাদেরও প্রশিক্ষণ দেন। পায়রাবন্দসহ সাতটি গ্রামের ৬০০ মহিলাকে হস্তশিল্পের প্রশিক্ষণ দিয়ে কর্মমুখী করেছেন তিনি। নিজে হয়েছেন স্বাবলম্বী। এখন বাড়িতে দুটি ঘর, চারটি তাঁত আছে তাঁর। আছে পাটপণ্যের একটি শোরুম। পুকুরে মাছ চাষ করছেন। আট শতক জমি কিনে ছোট মেয়েকে বাড়ি করে দিয়েছেন। নারী শিক্ষার অগ্রদূত বেগম রোকেয়ার বাড়ি এই পায়রাবন্দে। সেই ইউনিয়নের আছিরন তাঁর সাত বছর বয়সী মেয়েকে বিয়ে দিয়ে আলোচিত হয়েছিলেন। সেই আলোচনার ঝড়ে বেরিয়ে এসেছিল, আছিরনেরও বিয়ে হয়েছিল মাত্র নয় বছর বয়সে। স্বামী খলিলুর রহমান ছিলেন দিনমজুর। এই দম্প...

একজন সবুজ মানুষ

Image
আনোয়ার হোসেন  |  আপডেট:  ০০:০১, জুন ২০, ২০১৫  |  প্রিন্ট সংস্করণ ৩ Like ১০       কার্তিক যখন খুব ছোট, বাবা তাঁকে গল্প শোনাতেন। বলতেন, ‘কী হবে গিয়ে তীর্থে? শুধু তীর্থে গেলেই তো পুণ্য হয় না। ক্লান্ত পথিকের জন্য যদি গাছ বোনো, তবে তীর্থে যাওয়ার চেয়েও পুণ্য হবে বেশি।’ ছোট্ট কার্তিকের মনে গেঁথে যায় সে কথা। কথাটি মনে রেখে ১০ বছর বয়সে কার্তিক বৃক্ষ রোপণ করতে শুরু করেন। জীবনের প্রথম গাছটি তিনি লাগান এলাকার একটি তেরাস্তার মোড়ে। সেই কার্তিক পরামানিকের বয়স এখন ৭৫ বছর। এখনো অক্লান্তভাবে গাছ লাগিয়ে চলেছেন তিনি। কার্তিকের দেখা পেতে হলে যেতে হবে চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে, শিবগঞ্জ উপজেলায়। সেখানে ভারতীয় সীমান্তের কোল ঘেঁষে তারাপুর ঠুটাপাড়া গ্রাম। এখানেই কার্তিকের বাড়ি। ভারত ভাগ হওয়ার আগে তাঁরা থাকতেন একই উপজেলার রাধাকান্তপুর গ্রামে। একসময় আত্মীয়স্বজনেরা সবাই ভারত পাড়ি দিলেন। রয়ে গেলেন কেবল কার্তিকের বাবা। তিনি শুধু গ্রামটি বদল করলেন। এলাকার বৃক্ষহীন ধু ধু বালুচরে হাঁটতে গেলে আগে বালুর তাপে পায়ে ফোসকা পড়ে যেত। মাথার...