কিংবদন্তির নাদেরা বেগম
কুর্রাতুল-আইন-তাহ্মিনা | তারিখ: ১৯-০৪-২০১৩ ১ মন্তব্য প্রিন্ট ShareThis « আগের সংবাদ পরের সংবাদ» বাঁ দিক থেকে টিবলু, দিশা, নাদেরা বেগম ও গোলাম কিবরিয়া—মস্কো, ১৯৭২ হুইলচেয়ার ছাড়া চলতে পারতেন না। বসে বসেই যুদ্ধ পরিচালনা করে বাসা পাল্টানোর জন্য বাঁধাছাঁদা প্রায় সেরে ফেলেছিলেন নাদেরা বেগম। শরীর তখন খুবই অসুস্থ। কিন্তু কাতর হয়ে বসে থাকা তাঁর ধাতে নেই। তাই যুক্তরাষ্ট্রপ্রবাসী মেজো সন্তান যখন মাকে দেখতে ছুটে আসছে, ফোনে ছেলেকে তিনি বরাবরের মতোই বীজ আনতে বলেন। শসা, স্কোয়াশ, জুকিনি, চেরি, টমেটো আর যমঝাল জ্যালাপিনো মরিচের বীজ। এই হচ্ছেন নাদেরা বেগম—আজীবন জীবনবিকাশে একাগ্র, জেদি, স্বনির্ভর, অকুতোভয়, ন্যায়-নীতির প্রশ্নে নিরাপস রাগী, প্রাণোচ্ছল, সংবেদনশীল এবং দীর্ঘ যাত্রাপথের অভিমান আর ক্ষয়ক্ষতিকে আত্মস্থ করে মানুষকে ভালোবেসে বাঁচার প্রয়াসী। ভাষা আন্দোলনের উন্মেষপর্বে এই সত্তাই আগুনের ফুলকির মতো জ্বলে উঠে কিংবদন্তি হয়ে রয়েছে। ২. উম্মে হেনা নাদেরা বেগমের জন্ম ১৯২৯ সালের ২ আগস্ট বগুড়ায়। ব্রিটিশ রাজের পদস্থ কর্মকর্তা আবদুল হালিম চৌধুরী ...