শত হতাশায় নতুন আশা
সাইফুল সামিন | আপডেট: ১৬:৪০, ডিসেম্বর ২৬, ২০১৫ ১ Like ভিয়েনায় ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সমঝোতায় আসা নেতারা। ছবি: এএফপি প্যারিসে কপ-২১ সম্মেলনে সমঝোতার পর উচ্ছ্বসিত বিশ্ব নেতারা। ছবি: এএফপি নিউইয়র্কে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো। ছবি: রয়টার্স Previous Next আরও ছবি দীর্ঘশ্বাস ছেড়ে বিদায় নিচ্ছে ২০১৫ সাল। ডামাডোলের কী একটা বছরই না গেল! বিশ্বে বছরজুড়ে লেগে ছিল যুদ্ধ, সংঘাত, সন্ত্রাস, হানাহানি, রক্তারক্তি, দুর্ঘটনা, বিপর্যয়, উত্তেজনা। এসবের মধ্যেও এ বছর আশা জাগানোর মতো বেশ কিছু ঘটনা ঘটেছে। এসব ঘটনা বিশ্বশান্তির বাণী শুনিয়েছে। মানবতার জন্য বয়ে এনেছে মঙ্গলবার্তা। এ যেন হতাশার মাঝে নতুন আশা। বছর শেষে সবাই বিদায়ী বর্ষের চাওয়া-পাওয়ার হিসাব মেলাতে ব্যস্ত। খেরোখাতায় চোখ বোলালে বেশির ভাগ পৃষ্ঠায় হয়তো মিলবে খারাপ খবর। স্মৃতি রোমন্থনে পুরোনো কষ্ট জেগে উঠবে। মন ভার হবে কালো মেঘে। কিন্তু তাই বলে এসব নিয়ে পড়ে থাকলে কি আর চলবে! গ্লানি মুছে, জরা ঘুচিয়ে শান্তি, সমৃদ্ধি ও মানবতার...