ভাষা শিক্ষার গুরুত্ব
» » সংবাদ তৌফিক আহমেদ, ইশিকাওয়া (জাপান) থেকে | ২৬ জুলাই, ২০১৫ প্রতীকী ছবি জাপানে উচ্চশিক্ষা লাভের জন্য পৃথিবীর অনেক দেশ থেকেই শিক্ষার্থীরা আসছেন তাদের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণের জন্য। বাংলাদেশও পিছিয়ে নেই। জাপান স্টুডেন্ট সার্ভিস অর্গানাইজেশনের ২০১২ সালের এক সমীক্ষায় দেখা গেছে, দেশটিতে তখন স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থী এসেছেন এক লাখ ৩৭ হাজার সাত শ ৫৬ জন। এর বাইরেও আরও প্রায় পঁচিশ হাজার শিক্ষার্থী এসেছেন শুধুমাত্র জাপানি ভাষা শিখতে। এ থেকে সহজেই অনুমেয় যে বিভিন্ন দেশের শিক্ষার্থীর মাঝে জাপানি ভাষা শিক্ষার আগ্রহ ব্যাপক। বিশেষ করে, চায়নিজ, ভিয়েতনামিজ, ইন্দোনেশিয়ান, থাই, মালয়েশিয়া ও পাকিস্তানিদের মধ্যে ভাষা শিক্ষার আগ্রহটা অনেক বেশি। আমাদের বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে জাপানি ভাষা শিক্ষার আগ্রহটা অন্যান্য দেশের শিক্ষার্থীর তুলনায় কম বলেই প্রতীয়মান হয়। প্রশ্ন জাগে, বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে জাপানি ভাষা শিক্ষার আগ্রহটা কম কেন? এই প্রশ্নের উত্তর পেতে আসুন আমরা দেখি জাপানে উচ্চশিক্ষায় আসা শিক্ষার্থীদের কারা ক...