চুয়াডাঙ্গার সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্যকে আটক করেছে গ্রামবাসী
ডালিম হোসেন, চুয়াডাঙ্গা বাংলাদেশের অভ্যান্তরে ঢুকে এক কৃষককে ধরে নিয়ে যাওয়ার সময় চুয়াডাঙ্গার মুন্সিপুর সীমান্তে অস্ত্রসহ এক বিএসএফ সদস্যকে আটক করেছে গ্রামবাসী। আজ সকাল ৭টায় এ ঘটনা ঘটে। পরে আটক বিএসএফ সদস্য এ এস সরেন শর্মাকে গ্রামবাসী বিজিবির কাছে তুলে দেয়। সে ভারতের মহাখালী বিএসএফ ক্যাম্পের সদস্য। বিজিবি ও গ্রামবাসী জানায়, চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার মুন্সিপুর সীমান্তবর্তী মাঠে আজ সকালে ৪/৫ জন কৃষক কাজ করছিলো। এ সময় ভারতের মহাখালী বিএসএফ ক্যাম্পের ৩ জন সদস্য ওই বাংলাদেশী কৃষকদের ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। রহমান আলী নামে এক কৃষক জানান, বিএসএফের ধাওয়া খেয়ে কৃষকরা গ্রামের মধ্যে ঢুকে পড়লে সরেন শর্মা নামে ওই বিএসএফ সদস্য অস্ত্রসহ তাদের ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে গ্রামবাসী ওই বিএসএফ সদস্যকে আটক করে স্থানীয় বিজিবির হাতে তুলে দেন। চুয়াডাঙ্গা ৬ বিজিবির গোয়েন্দা বিভাগের ইনচার্জ মেজর নাইম জানান, বাংলাদেশের প্রায় দেড় কিলোমিটার ভেতর থেকে ওই বিএসএফ সদস্যকে আটক করা হয়েছে। চুয়াডাঙ্গা ৬ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল খবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘ...