নয়াপল্টনমুখী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর চড়াও
নিজস্ব প্রতিবেদক | আপডেট: ১৮:২৫, ডিসেম্বর ২৯, ২০১৩ ১ বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার ডাকে ‘গণতন্ত্রের অভিযাত্রা’য় যোগ দিতে নয়াপল্টন যাওয়ার পথে বাধার মুখে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের একটি দল। আজ রোববার দুপুরে ‘সচেতন শিক্ষকবৃন্দ’ ব্যানারে তাঁরা কর্মসূচির সঙ্গে একাত্মতা পোষণ করতে নয়াপল্টন অভিমুখে রওনা হন। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সোয়া দুইটার দিকে বিএনপিপন্থী শিক্ষকদের দলটি নয়াপল্টনের দিকে যেতে চাইলে পুলিশ প্রেসক্লাবের কাছে কদম ফোয়ারার কাছে তাঁদের আটকে দেয়। তখন তাঁরা ওই রাস্তায় বসে পড়ে একটি সমাবেশ করেন। সেখানে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মামুন আহমেদ, তাজমেরী এস ইসলাম প্রমুখ। তাঁরা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং ৫ জানুয়ারির নির্বাচন বন্ধের দাবি জানান। সমাবেশ চলাকালে বেলা আড়াইটার দিকে হঠাত্ করেই ছাত্রলীগ-যুবলীগের সদস্যরা সেখানে শিক্ষকদের ওপর চড়াও হন। পুলিশ দুই পক্ষকে সরাতে গেলে ধাক্কাধাক্কি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে শিক্ষকদের ঢাকা বিশ্ববিদ্...