Posts

Showing posts with the label উপজেলা ভোট ৩১মার্চ

বর্জন করে কেন্দ্র দখলের জবাব

অনলাইন ডেস্ক  |  আপডেট: ১৬:৪১, মার্চ ৩১, ২০১৪ ৪             কেন্দ্র দখল করে ক্ষমতাসীন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর কর্মী-সমর্থকদের ভোট প্রদানসহ নানা অনিয়মের মধ্য দিয়ে আজ সোমবার পঞ্চম দফায় উপজেলা নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে। নির্বাচন-পূর্ববর্তী সহিংসতায় আজ ভোররাতে লক্ষ্মীপুর সদরের উত্তর দুর্গাপুর গ্রামে যুবলীগের এক নেতা গুলিবিদ্ধ হয়ে নিহত হন। আওয়ামী লীগের নেতা ও পৌর মেয়র আবু তাহেরের ছেলের পক্ষে এখানে ভোট জালিয়াতির মচ্ছব চলে। এই দফায় ৩৪টি জেলার ৭৩টি উপজেলার নির্বাচনে অন্তত ১০টি জেলায় নানা অনিয়মের ঘটনা ঘটেছে। এর মধ্যে ভোট গ্রহণে অনিয়ম ও কারচুপির প্রতিবাদে জামালপুর, টাঙ্গাইল, ব্রাহ্মণবাড়িয়া, পটুয়াখালী, ময়মনসিংহ, চুয়াডাঙ্গা, বরগুনা, কিশোরগঞ্জ ও নারায়ণগঞ্জে বিএনপি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থীসহ ৫৮ জন প্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা দেন। বরগুনা, রাঙামাটি ও লক্ষ্মীপুরে ১০টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। আমাদের প্রতিবেদক, প্রতিনিধি ও আঞ্চলিক কার্যালয়ের পাঠানো খবর: তাহেরের এলাকায় যুবলীগের নেতা নিহত, ব্যাপক ভোট জালিয়াতি ...

লক্ষ্মীপুরে চলছে ভোট জালিয়াতির মচ্ছব

Image
মোর্শেদ নোমান, লক্ষ্মীপুর থেকে  |  আপডেট: ১৫:৪৩, মার্চ ৩১, ২০১৪               পঞ্চম দফা উপজেলা নির্বাচনে আজ সোমবার লক্ষ্মীপুরের সদর উপজেলায় জালিয়াতির মধ্য দিয়ে ভোট নেওয়া চলছে। বেলা দুইটার মধ্যেই প্রায় সব কেন্দ্রে ভোট নেওয়া শেষ হয়েছে। আওয়ামী-সমর্থিত প্রার্থী পৌর মেয়র আবু তাহেরপুত্র এ কে এম সালাউদ্দিন টিপুর সমর্থকেরা কেন্দ্র দখল করে ভোট জালিয়াতি করছেন। প্রায় প্রতিটি কেন্দ্রেই দখলের ঘটনা ঘটেছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কোনো এজেন্টকে কোথাও দেখা যায়নি। তবে কয়েকটি কেন্দ্রে বিএনপি-সমর্থিত প্রার্থীর কর্মীরা সহিংসতার মাধ্যমে ভোট জালিয়াতি প্রতিরোধের চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনীর তত্পরতায় তাঁরা ব্যর্থ হন। প্রশাসনকেও তাহেরপুত্র টিপুর পক্ষে নির্লজ্জ পক্ষপাতিত্ব ও সহযোগিতা করতে দেখা গেছে। সকাল সাড়ে আটটার দিকে লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে গিয়ে দেখা গেছে, সরকারি দল-সমর্থিত প্রার্থীর পোলিং এজেন্টরা সেখানে ভোটারদের তাঁদের প্রার্থীর পক্ষে প্রকাশ্যে সিল মারতে বাধ্য করছেন। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অনেক ভোটার। তবে এ ব...