Posts

Showing posts with the label চুল ও স্বাস্থ্য

কম বয়সে পাকা চুল নিয়ে দুশ্চিন্তা?

Image
অনলাইন ডেস্ক  |  আপডেট:  ২২:৩৩, ফেব্রুয়ারি ২২, ২০১৬ ০ Like             কম বয়সে চুল পাকা মানে অস্বস্তিকর একটি বিষয়। লোকে বলতে শুরু করে—কুড়িতেই বুড়ি! কারণ কারও কারও কুড়ি বছর বা তার চেয়ে কম বয়সেই মাথায় চুল পেকে যেতে শুরু করে। কিন্তু কেন? গবেষকেরা বলছেন এর কোনো সঠিক কারণ তাঁরা বের করতে পারেননি এখনো। তবে জিনগত কারণেই কম বয়সে চুল পাকে। একটি-দুইটি চুল পাকলে আবার অনেকে তা তুলে ফেলেন। এ নিয়েও অনেক কথার প্রচলন আছে। হয়তো কাউকে না কাউকে বলতে শুনেছেন, মাথায় একটা বা দুইটি চুল পাকতে শুরু করলে তা তুলে ফেলা উচিত নয়। কারণ, এতে ওই স্থানে দুটি চুল উঠতে পারে। মার্কিন বিশেষজ্ঞ রবার্ট বরিন বলছেন, এটা শুধু প্রচলিত কথা। মাথার পাকা চুল তুলে ফেলতে সেখান থেকে দুটো গজায় না। তবে পাকা চুল তোলাও ঠিক নয়। যখন কেউ পাকা চুল তুলে ফেলেন তখনই ক্ষতিই হয়। এতে চুলের মূল থেকে যেভাবে চুল গজায় তা ক্ষতিগ্রস্ত হয় এবং চুলের গোড়া দুর্বল হয়ে যায়। সাদা চুল হচ্ছে রঙহীন চুল। আমাদের যখন বয়স বাড়ে তখন চুলের রঙের জন্য দায়ী রঞ্জক পদার্থ মেলানিনের সক্রিয়তা কমতে শুরু করে। এতে...

কেন এত চুল পড়ছে?

Image
শরিফুল ইসলাম |  তারিখ: ১৯-০৬-২০১৩ ০ মন্তব্য প্রিন্ট ShareThis « আগের সংবাদ পরের সংবাদ» নিয়মিত চুল পরিষ্কার রাখলে ও পুষ্টিকর খাবার খেলে চুল পড়া কমে যাবে। মডেল: ফারাহ শারমিন চুল পড়া, চুল উঠে যাওয়া বা চুল পাতলা হয়ে যাওয়া নিয়ে চিন্তার অন্ত নেই। ছেলেমেয়ে সবাই এর শিকার। চুল প্রতি মাসে আধা ইঞ্চি করে বড় হয়। স্বাভাবিকভাবে একটি চুল দুই থেকে চার বছর পর্যন্ত বড় হতে থাকে। এরপর বৃদ্ধি কমে যায় এবং কয়েক দিনের মধ্যে আপনা-আপনি পড়ে যায়। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের চর্ম ও যৌন বিভাগের প্রধান রাশেদ খান বলেন, সাধারণত খুশকি, অ্যান্ড্রোজেনিক হরমোন, দুশ্চিন্তা ও চুলে বিভিন্ন ধরনের প্রসাধনী ব্যবহার করার জন্য চুল পড়ে থাকে। তাঁর কাছ থেকে জানা গেল চুল পড়ার কারণ ও প্রতিরোধের উপায়। কীভাবে বুঝবেন চুল পড়ছে প্রতিদিন ১০০ থেকে ১৫০টা পর্যন্ত চুল পড়া স্বাভাবিক। কিন্তু এর চেয়ে বেশি পড়লে তা অবশ্যই উদ্বেগের কারণ। বালিশ, তোয়ালে বা চিরুনিতে লেগে থাকা চুল গুনতে চেষ্টা করুন। অন্তত পর পর তিন দিন। অথবা অল্প এক গোছা চুল হাতে নিয়ে হালকা টান দিন। যদি...

চুল ঝরে কেন

Image
ফারহানা মোবিন |  তারিখ: ১৬-০৪-২০১৩ ০ মন্তব্য প্রিন্ট ShareThis « আগের সংবাদ পরের সংবাদ» চুল ঝরার কারণগুলো বুঝে যত্ন নিতে হবে চুলের। মডেল: রিবা, ছবি: নকশা হয়তো ভাবছেন, ঠিকমতো যত্ন নেওয়া হয় না তাই। আবার হতে পারে প্রসাধনীর পার্শ্বপ্রতিক্রিয়া। কেন পড়ছে চুল, সেটা নিয়ে ভেবে অনেকের খুব দুশ্চিন্তা। জেনে নিন কেন পড়তে পারে চুল।  পুষ্টিকর খাবারের অভাব, অতিরিক্ত প্রাণীজ আমিষ গ্রহণ (গরু বা খাসির মাংস), অতিরিক্ত শ্রম ও রাত জাগা, বিশ্রামের অভাব, দুশ্চিন্তা ও হতাশাতেও চুল পড়ে। তাই হতাশা এড়িয়ে চলুন। অতিরিক্ত প্রাণিজ আমিষের পরিবর্তে উদ্ভিজ আমিষ (যেমন: ছোলা, ডাল, বাদাম) ও শাকসবজি, ফলমূল বেশি করে খান। পরিহার করতে হবে অতিরিক্ত রাত জাগা, আর পরিশ্রম করতে হবে নিজের দৈহিক ক্ষমতা বুঝে।  চুল অযত্ন-অবহেলায়ও নষ্ট হয়, ঝরে পড়ে। সঠিকভাবে চুল না আঁচড়ালে চুলের গোড়ায় ধুলা জমে। এভাবে ধুলা জমতে জমতে চুলে খুশকি, ছত্রাক তৈরি হয়। এভাবে চুলের গোড়া দুর্বল হয়ে চুল পড়ে যায়। তাই নিয়মিত চুল আঁচড়ান। চুল নিয়মিত আঁচড়ালে প্রতিটি চুলের গোড়ার স্নায়ুগুলো সতেজ হয়...

চুল ভালো রাখার সহজ উপায়

ইনকিলাব ডেস্ক : চুলের সমস্যা বেশ কয়েক রকম হতে পারে। যেমন বেশি বেশি চুল পড়া। চুল পড়া এড়ানোর জন্য মাথার খুলিতে মাসাজ করা যেতে পারেন। প্রতিদিন চিরুনি দিয়ে মাথা আঁচড়ানোর সময়ে হালকাভাবে চাপ প্রয়োগ করুন। তারপর সামনে থেকে পিছনে আঁচড়ান। আবার উল্টোভাবে করুন। এতে মাথা-খুলিতে রক্তসংঞ্চালন দ্রুত হয়ে যাবে। এছাড়া পুষ্টি চুলের জন্য অনেক গুরুত্বপূর্ণ। ভিটামিন বি-৫ এবং ট্রেস উপাদান চুলের জন্য পর্যাপ্ত পুষ্টি প্রদান করতে পারে। এখানে এক ধরনের খাবারের কথা উল্লে¬খ করা যায়। কালো তিল বীজের মধ্যে ব্যাপক প্রোটিন ও ভিটামিন-ই ছাড়াও বিভিন্ন প্রয়োজনীয় উপাদান রয়েছে। দ্বিতীয় সমস্যা খুশকি। চুলে খুশকি থাকলে তা দেখতে ভাল লাগে না। জেনেটিক কারণে খুশকি সৃষ্টি হতে পারে। যাদের মাথায় খুশকি থাকে, তাদের উচিত প্রতিদিন ভাল করে চুল ধোয়া। তা না হলে মাথার খুলিতে খুশকি বসে যেতে পারে। শুরুতে প্রতিদিন খুশকি প্রতিরোধী শ্যাপু ব্যবহার করা যেতে পারে। খুশকি কমে যাওয়ার পর পরিস্থিতি অনুযায়ী প্রতি সপ্তাহে এক বা দুবার করে এ ধরনের শ্যাপু ব্যবহার করা যায়। স্বাস্থ্যকর চুল দেখতে কালো চকচকে, সফ্ট ও স্মুথ মনে হয়। কিন্তু অনে...