গাজরের পুষ্টি গুণ


স্বাস্থ্য রক্ষায় গাজরের গুরুত্ব অনেক। গাজরে রয়েছে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন। শিশু থেকে বৃদ্ধ- সবার চোখের পুষ্টি জোগায় গাজর, চোখের স্নায়ুকে করে শক্তিশালী। গাজরের রস দেহে চর্বির মাত্রা কমায়। এটি রক্তের প্রধান উপাদান আরবিসিকে দীর্ঘজীবী করে। এতে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বেড়ে যায়। আবার শরীরে যেসব কোলেস্টরল রক্তের মধ্যে মিশে রক্তে জমাট বেঁধে যায়, হৃৎপিন্ড থেকে রক্ত সারা শরীরে পৌঁছাতে বাধা তৈরি করে, গাজর সেসব কোলেস্টরল কমাতে সাহায্য করে। যেকোনো বড় অস্ত্রোপচারের পর রক্তের ঘাটতি হলে তা পূরণে সহায়তা করে গাজর। আবার এটি মানুষের মেধাশক্তি বাড়ানোর কাজেও ব্যবহৃত হয়। মস্তিস্কের ¯স্নায়ুগুলোকে করে দ্বিগুণ কর্মক্ষম। গাজরে রয়েছে প্রচুর পরিমাণে আঁশ জাতীয় উপাদান। এই উপাদান কোষ্ঠকাঠিণ্য দূর করে। তাই গাজর হোক সবার নিত্যদিনের খাবার।
জাহেদুর রহমান ইকবাল
তাহেরপুর পৌরসভা
বাগমারা, রাজশাহী।

Comments

Popular posts from this blog

কিডনি ভালো রাখতে যখন তখন ওষুধ নয়