জবরদস্তিমূলকভাবে আমার দেশ পত্রিকা ছাপতে দিচ্ছে না সরকার
93 পরের সংবাদ» আমার দেশ পরিবারের পক্ষ থেকে আজ সোমবার এক সংবাদ সম্মেলনে বলা হয়েছে, উচ্চআদালতের নির্দেশনা উপেক্ষা করে জবরদস্তিমূলকভাবে আমার দেশ পত্রিকা ছাপতে দিচ্ছে না সরকার। গত ১১ এপ্রিল সকালে পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেফতার করার পর রাতে অবৈধভাবে প্রেসে তালা লাগিয়ে দেয় ডিবি পুলিশ। এরপরও তিন দিন আইন অনুযায়ি বিকল্প পন্থায় পত্রিকা ছাপা হয়। কিন্তু গত ১৩ এপ্রিল রাতে আল ফালাহ প্রিন্টিং প্রেসে অভিযান চালিয়ে জবরদস্তিমূলভাবে পত্রিকা ছাপা বন্ধ করে দেয় এবং সার্কুলেশন ও প্রেস বিভাগের ১৯ জন কর্মীকে গ্রেফতার করে নিয়ে যায়। আমার দেশ’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সম্পাদক মাহমুদুর রহমানের মা মাহমুদা খাতুন ও আল ফালাহ প্রেসের কীপার ও সংগ্রাম সম্পাদক আবুল আসাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ অবস্থায় পত্রিকা ছাপতে পারছি না। সংবাদ সম্মেলনে অবিলম্বে পত্রিকা প্রকাশে সব ধরনের বাধা দূর করা, সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তি ও প্রেস কর্মীদের মুক্তিসহ দায়েরকৃত সব মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন আমার দেশ’র নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল...