উপলক্ষটি আত্মোপলব্ধি ও আত্মসমালোচনার
সহজিয়া কড়চা সৈয়দ আবুল মকসুদ | তারিখ: ৩০-০৪-২০১৩ ০ মন্তব্য প্রিন্ট ShareThis « আগের সংবাদ পরের সংবাদ» রানা প্লাজা শুধু নয়, সেই সঙ্গে বিধ্বস্ত হয়েছে মহাজোট সরকার সাভারে ভবনধস হওয়ার সঙ্গে সঙ্গে রাষ্ট্রে যাঁদের কথার মূল্য আছে, তাঁরা বলেছেন, বহুতল ভবনটি নির্মাণে নিম্নমানের রড, সিমেন্ট, বালু প্রভৃতি ব্যবহারের কারণে এই ক্ষতি হয়েছে। বক্তব্যটি গ্রহণযোগ্য মনে হয়নি। আমার অল্প বিদ্যাবুদ্ধিতে যা বুঝি, তা হলো নিম্নমানের রড-বালু-সিমেন্টের চেয়ে নিম্নমানের চিন্তা একটি জাতি ও দেশের জন্য অনেক বেশি ক্ষতিকর। সাভারে ভবনধসের মতো ঘটনা, আমি দুর্ঘটনা বলতে চাই না, বাঙালির ইতিহাসে দ্বিতীয়টি নেই। যদিও এর চেয়ে বেশি মানুষ বাংলাদেশে অতীতে এক ঘণ্টায় নিহত হয়েছেন, তেমন দৃষ্টান্ত বিরল নয়। ভয়াবহ ঘটনাটি ঘটার পর থেকেই স্থানীয় মানুষ বিশেষ করে, যুব সম্প্রদায় দুর্গত মানুষকে উদ্ধারে যেভাবে ঝাঁপিয়ে পড়েছে, তার তুলনাও খুব বেশি খুঁজে পাওয়া যাবে না। ফায়ার সার্ভিস, সশস্ত্র বাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি প্রভৃতির সদস্যের সঙ্গে তাঁরা দিন-রাত উদ্ধারকাজ চাল...