দেশের অ্যালুমিনিয়াম শিল্পে নতুনের উত্তরণ
দেশের অ্যালুমিনিয়াম শিল্পে নতুনের উত্তরণ শুভংকর কর্মকার | তারিখ: ১৬-০২-২০১৩ ০ মন্তব্য প্রিন্ট ShareThis পরের সংবাদ» সময়ের সঙ্গে পাল্লা দিয়ে মানুষের রুচির পরিবর্তন ঘটছে। একসময়কার কাঠ বা গ্রিল বাদ দিয়ে মানুষ এখন ঘরবাড়ি কিংবা সুউচ্চ দালানে অ্যালুমিনিয়াম ও কাচের দরজা-জানালা ব্যবহার হচ্ছে। দিন দিন এসব পণ্যের চাহিদাও বাড়ছে। আর এর প্রায় সবটুকুই দেশের শিল্পগুলোই জোগান দিচ্ছে। অ্যালুমিনিয়ামের তৈজসপত্র দেশে উৎপাদন হচ্ছে স্বাধীনতার আগ থেকেই। তবে স্বাধীনতার পরপরই ধীরে ধীরে তৈজসপত্র তৈরি ও বাজার সম্প্রসারণে নেতৃত্ব করতে থাকে অ্যালুমিনিয়ামের উৎপাদিত পণ্য। কিন্তু সাম্প্রতিককালে প্লাস্টিক ও স্টেইনলেস স্টিলের পণ্যসামগ্রীর কারণে প্রতিযোগিতায় পড়েছে এই শিল্প। উদ্যোক্তাদের মতে, অ্যালুমিনিয়ামের তৈজসপত্র শিল্পটি এখন রুগ্ণ হয়ে যাচ্ছে। এ দুই উপখাতের চিত্র বিপরীতমুখী। অ্যালুমিনিয়াম খাতে নতুন পণ্য তৈরির দিকে এগোচ্ছে। আর পুরাতন তৈজসপত্রের বাজার ছোট হয়ে আসছে। তারপরও সামগ্রিকভাবে অ্যালুমিনিয়াম শিল্পোদ্যোক্তারা দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে বড় ভূমিকাও রাখছেন। এ ক্ষেত্রে উন্নতমানের পণ্যসা...