ব্রুকের সত্য ভাষণ
বিনোদন ডেস্ক | আপডেট: ০০:০২, সেপ্টেম্বর ১৩, ২০১৪ | প্রিন্ট সংস্করণ ০ Like সম্পর্কের সেতুটা বারবার ভেঙেছে তাঁর জীবন। জ্যাসন স্ট্যাথামের সঙ্গে সাত বছরের প্রেম ভেঙেছেন। বিলি জেনের সঙ্গে বাগদান হয়ে গেলেও বিয়ের পিঁড়ির আগেই ভেঙে দেন সেই সম্পর্কটাও। সাদা পিঙ্খরাজে সওয়ার সত্যিকারের রাজপুত্রের দেখা যেন পাচ্ছেনই না কেলি ব্রুক। টম এভান্সের সম্পর্কটায় প্রথমবারের মতো মাতৃত্বের স্বাদ পেতে পেতেও পাওয়া হয়নি অকাল গর্ভপাতে। এভান্স-অধ্যায় শেষে ব্রুক এখন প্রেম করছেন ডেভিড ম্যাকিনটোশের সঙ্গে। দুজনের বাগদানও হয়েছে। কিন্তু এই সম্পর্কও টিকবে তো? ব্রুক নিজেই কোনো নিশ্চয়তা দিতে চাইছেন না। সাধারণত সম্পর্ক ভাঙার ক্ষেত্রে পুরুষের বিশ্বাসঘাতকতাকে বড় করে দেখা হয়। কিন্তু ব্রুক নিজমুখে স্বীকার করেছেন, সম্পর্ক রক্ষার ক্ষেত্রে তিনি নিজেও সব সময় সৎ ছিলেন না। ক্লোজআপ নামের একটি আত্মজীবনী লিখেছেন ৩৪ বছর বয়সী এই মডেল-অভিনেত্রী। সেই বইয়ের প্রচারণায় একটি অনুষ্ঠানে এসে সাবেক দুই প্রেমিক স্ট্যাথাম আর ড্যানি সিপ্রিয়ানিকে ঘুষি মারার কথা স্বীকার করে ...