ডাবের পানি শ্রেষ্ঠ জানি
আপডেট: ০০:০২, মার্চ ১৮, ২০১৫ | প্রিন্ট সংস্করণ ০ Like গরম বাড়ছে। তেতে থাকা রাজপথে খানিকটা হাঁটলেই এখন তৃষিত হয়ে ওঠে বুক। তৃষ্ণা মেটাতে পথের ধারে খোলা ফলের রসে অনেকে গলা ভেজান, কিন্তু সেসবে নানা রোগের জীবাণু। তাই নির্ভেজাল আর নিরাপদ পানীয় খেতে চাইলে ডাবের বিকল্প নেই। বারডেম জেনারেল হাসপাতালের জ্যেষ্ঠ পুষ্টিবিদ শামছুন্নাহার নাহিদ বললেন, যাঁরা উচ্চ রক্তচাপে ভুগছেন, তাঁদের জন্য ডাবের পানি খাওয়া নিষেধ। যাঁদের শরীরে সোডিয়াম, ক্লোরাইড, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম, ফসফেট, বাইকার্বোনেট বেশি থাকে, তাঁদের জন্য ডাবের পানি খেতে কিছুটা বিধিনিষেধ আছে। পিপাসা মেটানোর পাশাপাশি, ডাবের পানি কেন স্বাস্থ্যকর পানীয়, সেটি জেনে নেওয়া যাক। . শারীরিক পরিশ্রমে শরীর যে খনিজ ও প্রয়োজনীয় তরল পদার্থ হারায়, ডাবের পানি এক নিমেষেই তা পূর্ণ করে দিতে পারে। . ডাবের পানিতে থাকা উপাদান কোষের বৃদ্ধি প্রক্রিয়াকে সচল রাখে। সেই সঙ্গে পিএইচের মাত্রা নিয়ন্ত্রণের মাধ্যমে কোষকে সজীব রাখে। তাই নিয়মিত ডাবের পানি খেলে শরীরে বয়সের ছাপ পড়ে না। . ডাবের পানিতে প...