বিশ্ববাজারে স্বর্ণদর ভালুকের কবলে
নিজস্ব প্রতিবেদক | তারিখ: ১৭-০৪-২০১৩ ০ মন্তব্য প্রিন্ট ShareThis পরের সংবাদ» ভারতের একটি অলংকারের দোকানে স্বর্ণালংকার বাছাই করছেন দুজন ক্রেতা বিজনেস লাইন এক যুগ ধরে বিশ্ববাজারে স্বর্ণের দর ক্রমাগতভাবে বাড়ার পর এখন দর সংশোধনের দিকে যাত্রা শুরু হয়েছে। আর তাই কিছুদিন ধরে স্বর্ণের দর নিম্নমুখী হয়ে পড়েছে। গত শুক্রবার ৫ শতাংশ দর পড়ে যাওয়ার পর সোমবার রাতে বিশ্ববাজারে দরপতন হয়েছে প্রায় সাড়ে ৯ শতাংশ। বলা হচ্ছে, তিন দশকের মধ্যে এটি স্বর্ণের দরের সবচেয়ে খাড়া পতন। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বিশেষত বড় বড় ব্যাংক স্বর্ণ বিক্রি শুরু করেছে। বিশ্লেষকেরা একে ‘মূল্যবান হলুদ ধাতুর বাজারে ভালুকের কবলে পড়েছে’ বলে মন্তব্য করেছেন। বিশ্ববাজারে স্বর্ণের দর কমে যাওয়ার ধারাবাহিকতায় দেশের স্বর্ণের বাজারেও বড় দরপতন হয়েছে। প্রতি ভরিতে সর্বোচ্চ তিন হাজার ৬১৬ টাকা পর্যন্ত দাম কমেছে। এ কারণে ভালো মানের স্বর্ণের ভরি এখন দাঁড়াবে ৫১ হাজার ৩২১ টাকা। এটি সর্বশেষ দরের চেয়ে প্রায় ৭ শতাংশ কম। কয়েক দিন ধরে স্বর্ণের আন্তর্জাতিক দর পড়ে যাওয়ায় দেশের বাজারে বিভ...