Posts

Showing posts with the label জরায়ু ও জঙ্গিবাদ

জরায়ু ও জঙ্গিবাদ

Image
তাৎক্ষণিক সৈয়দ আবুল মকসুদ  |  আপডেট:  ০১:৩৩, জুলাই ৩১, ২০১৫  |  প্রিন্ট সংস্করণ ৩ Like       বাংলার মাটিতে জরায়ুও আজ নিরাপদ নয়। বাঙালির আড়াই হাজার বছরের ইতিহাসে যোগ হলো এক নতুন দৃষ্টান্ত। জন্মের মাস খানেক আগেই মায়ের পেটে বুলেটবিদ্ধ হলো বেবি অব নাজমা বেগম। এ নামটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তারদের দেওয়া। ছাত্রলীগের গোলাগুলির শিকার বলে তাকে বুলেট বেগম নামেও ডাকা যেতে পারে। মাগুরার কোথাকার কোন নাজমা বেগমের গর্ভের সন্তান গুলিবিদ্ধ হলো, কে তা নিয়ে মাথা ঘামাত। নাজমা বেগম ও তাঁর সন্তানের পাশে মিডিয়া ও ডাক্তাররা না দাঁড়ালে মা ও মেয়ে মারা গেলেই বা কার কী আসত-যেত। কত তরতাজা মানুষই তো প্রতিদিন প্রহরে প্রহরে মারা যাচ্ছে। বাংলাদেশে গত এক দশকে যত কথিত ক্রসফায়ার হয়েছে, তাদের মধ্যে যথার্থ ও নিখাদ ক্রসফায়ারের শিকার বেবি অব নাজমা বেগম। অন্য ক্রসফায়ারগুলো নিয়ে মানুষের যথেষ্ট সন্দেহের অবকাশ থাকলেও বুলেট বেগমের ঘটনাটিতে সন্দেহের বিন্দুমাত্র অবকাশ নেই। ঘটনাটিকে একটি বিচ্ছিন্ন ঘটনা মনে করলে তা হবে গুরুতর অন্যায়। গোলাগুলি ছাত্রলীগের দুই পক...