Posts

Showing posts with the label মাদকাসক্ত

নেশার জন্য ২২ বার রক্ত দিছি’

তুহিন ওয়াদুদ | ২৪ অক্টোবর, ২০১৫    মাদকাসক্ত ব্যক্তিদের একেকটি ঘটনা শুনলে শরীর শিউরে ওঠে। যিনি মাদকাসক্ত হন, পরিবারের সব সুখ তিনি একাই হরণ করেন। লিটন নামের এক মাদকসেবীর সঙ্গে কথা হলো। বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে দিতেই তিনি নেশা শুরু করেন। গাঁজা দিয়ে শুরু করলেও পরে হেরোইন, ফেনসিডিল, ইয়াবাসহ সবকিছুতেই তাঁর ভয়াবহ রকম আসক্তি ছিল। যখন তিনি নেশার টাকা পেতেন না, তখন বাড়িতে চুরি করতেন। তারপর আত্মীয়স্বজনের বাড়ি থেকে চুরি করতেন। যখন চুরির সুযোগ ছিল না, তখন তিনি ছিনতাই করতেন। এখন তিনি চিকিৎসা নিয়ে আর কোনো নেশা করেন না। লিপন নামের একজন তাঁর পকেট থেকে নেশাগ্রস্ত থাকাকালীন স্বাস্থ্য কী রকম ছিল, সেই ছবি বের করে দেখালেন। শরীর ফুলে আছে। চোখ লাল টকটকে। চোখের ভেতর থেকে মণি যেন বের হয়ে আসতে চায়। এমনই বীভৎস। তিনি বললেন, ‘আমি নেশার তাড়নায় রক্ত বিক্রি করতাম। নেশার জন্য ৪৩ দিনে ২২ বার রক্ত দিছি। প্যাথলজিগুলো জেনেও রক্ত কেনে। এক ব্যাগ রক্ত ১৫০ টাকা।’ অচেনা কোনো ব্যক্তির কাছ থেকে কখনোই রক্ত সংগ্রহ করা উচিত নয়। প্যাথলজিগুলো যাতে মাদকাসক্ত ব্যক্তিদের কাছ থেকে রক্ত না নেয়, সে বিষয়ে...