Posts

Showing posts with the label শরীর সুস্থ রাখতে যা দরকার

শরীর সুস্থ সবল রাখার ৫ লোকায়ত ব্যায়াম

Image
অনলাইন ডেস্ক  |  আপডেট: ১৮:৩০, জুলাই ১৭, ২০১৪ ০ Like       যুগের হাওয়ায় অনেক কিছু পাল্টালেও কিছু বিষয় আছে যা কখনোই আবেদন হারায় না, কখনোই সেকেলে হয়ে যায় না। মানুষ সেসবের চর্চায় সুফল পায় বলেই তা টিকে থাকে। সে জন্য কোনো বিজ্ঞাপনের প্রয়োজন হয় না। শরীরচর্চার ক্ষেত্রেও এমন কিছু ব্যায়াম আছে যা যুগ যুগ ধরেই চলে আসছে। সুস্থ সবল আর সুন্দর দেহ গঠনের জন্য এমন পাঁচটি উপকারী ব্যায়াম নিয়ে এ প্রতিবেদন। দড়ি লাফ শেষ কবে দড়ি লাফ দিয়েছেন মনে আছে? সম্ভবত শৈশবে বা কৈশোরেই। কিন্তু দড়ি লাফ এমন একটা ব্যায়াম যা অনায়াসে যেকোনো স্থানেই করা যায়। এমনকি দড়ি লাফের দড়িটা পেঁচিয়ে ব্যাগের ভেতরে রেখে দিতে পারেন সুবিধামতো সময়ে ব্যবহার করার জন্য। এই ব্যায়ামে প্রতি মিনিটে যে পরিমাণ ক্যালরি পোড়ে তা অন্য খুব কম ব্যায়ামেই হয়। আর এর আরেকটা দারুণ দিক হলো আপনি শিশুদের সঙ্গে নিয়েও এই ব্যায়াম করতে পারেন। বুকডন একটু কঠিন মনে হয় বলে অনেক মানুষই পুশ-আপস বা বুকডনচর্চা এড়িয়ে চলেন। কিন্তু এই বুকডন দেহে অসাধারণ সব পরিবর্তন ঘটাতে সক্ষম। কাঁধ এবং হাতের পেশি গঠনে আলাদা আলাদা ধরনের পুশ-আপস চর্...