Posts

Showing posts with the label আওয়ামী নিপীড়ন

দাড়ি ধরে অস্ত্র ঠেকিয়ে গুলি করা হয় মাওলানা নাসিরকে

Image
আলাউদ্দিন আরিফ, সিংগাইর থেকে ফিরে 62 পরের সংবাদ» গোবিন্দল গ্রামের মানুষের একটাই প্রশ্ন কি অপরাধ ছিল মাওলানা নাসিরের? কেন পুলিশ তাকে পায়ে পাড়া দিয়ে দাড়ি ধরে মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করল। মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার একটি অজপাড়া গাঁ গোবিন্দল। ওই গ্রামে গত ২৪ ফেব্রুয়ারি নিরীহ নিরস্ত্র মানুষের ওপর পুলিশের গুলিতে প্রাণ হারান চারজন। তারা হলেন, গোবিন্দল গ্রামের কুড়া-ভুসি ব্যবসায়ী মাওলানা নাসির উদ্দিন (৩৫), মাদরাসা ছাত্র ও ইমাম হাফেজ মো. শাহ আলম (২৪), কৃষক আলমগীর হোসেন (৩০) ও স্বেচ্ছাসেবক দলের কর্মী নাজিম উদ্দিন মোল্লা (২৫)। গ্রামের মানুষের মিছিলে না গিয়েও কেন প্রাণ দিতে হলো হাফেজ ও ইমাম মো. শাহ আলমকে। কি অপরাধ কৃষক আলমগীর ও স্বেচ্ছাসেবক দল কর্মী নাজিম মোল্লার। আজ থেকে ঠিক এক মাস আগে ঘটে যাওয়া ঘটনার সরেজমিন অনুসন্ধানে গতকাল সিঙ্গাইরের গোবিন্দল গ্রামে যাই। গ্রামের মানুষ একবাক্যে জানান, সেদিন থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ কয়েকজন নেতার ইন্ধনে এক রকম বিনা উস্কানিতে নিরীহ মানুষের ওপর বর্বর হত্যাকাণ্ড চালিয়েছিল পুলিশ। পুরো গ্রাম ছিল রণক্ষেত্র। একাত্তরের ...

ডেটলাইন কক্সবাজার : লোমহর্ষক সেই ভিডিও : পুলিশের পয়েন্ট ব্ল্যাংক গুলির পরও বেঁচে আছে সেই তরুণ

Image
আনছার হোসেন, কক্সবাজার « আগের সংবাদ 277 পরের সংবাদ» গত ১৫ ফেব্রুয়ারি কক্সবাজারে নির্মম পুলিশি নৃশংসতার শিকার সেই যুবকের কথা মনে আছে? নিরস্ত্র সেই যুবককে নির্দয়ভাবে পিটিয়ে খুবই কাছ থেকে পুলিশ গুলি করে। দেশ-বিদেশের ভার্চুয়াল জগতে আলোড়ন সৃষ্টি করে সেই নির্মমতার ভিডিও। তবে সে বেঁচে আছে, নাকি মারা গেছে—সে সম্পর্কে নিশ্চিত ছিল না কেউ। অবশেষে তার হদিস মিলেছে। গুলিবিদ্ধ সেই যুবককে জীবিত উদ্ধার করেছে পুলিশ। পুলিশের দাবি, চট্টগ্রাম থেকে চিকিত্সা নিয়ে গ্রামের বাড়িতে ফেরা ওই যুবককে বুধবার রাতে পুলিশ কক্সবাজার মডেল থানায় নিয়ে আসে। তবে তাকে গ্রেফতার করা হয়নি। পুলিশ জানিয়েছে, আলোচিত সেই যুবকের নাম নবাব মিয়া। তিনি কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের ডিকপাড়া গ্রামের সিরাজুল হকের ছেলে। ৩০ বছর বয়সী নবাব মিয়া পেশায় একজন কৃষক এবং এক মেয়ের জনক। তবে জামায়াতে ইসলামী কিংবা ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই। কিন্তু তার পরিবারের সদস্যরা বিএনপি-জামায়াত ভাবাপন্ন। দীর্ঘ প্রায় এক মাস ধরে চট্টগ্রামের একটি হাসপাতালে ‘গোপনে’ চিকিত্সা নেয়ার পর কিছুটা সুস্থ...

ঝিনাইদহে পুলিশের নৃশংস হত্যা এলাকাবাসীর সাহসী প্রতিরোধ : যুবদল নেতা নিহত, পুলিশসহ আহত ২৫

Image
আমার দেশ মার্চ-২২,১৩ কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি « আগের সংবাদ 44 পরের সংবাদ» ঝিনাইদহের মহেশপুর উপজেলার পূর্ব দারিয়াপুর গ্রামে গতকাল ভোরে আসামি ধরতে গিয়ে আক্রমণের মুখে পড়েছে পুলিশ। এ সময় পুলিশ ও গ্রামবাসীর মধ্যে তুমুল সংঘর্ষে ইন্তাজুল মণ্ডল (৩২) নামে এক যুবদল নেতা নিহত ও আতিয়ার, শহিদুল, লুতফর, ফাতেমা, সহিদুল এবং পুলিশসহ অন্তত ৩৫ জন আহত হয়েছেন। আহতদের যশোর জেনারেল হাসপাতাল, মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। নিহত ইন্তাজুল ইসলাম মহেশপুর উপজেলার নাটিমা ইউনিয়নের দারিয়াপুর গ্রামের গাজিউর রহমান গাজু মণ্ডলের ছেলে। এ ঘটনায় পুলিশ ৪ জনকে গ্রেফতার করেছে। ঘটনাস্থল থেকে পুলিশ ১টি পিস্তল ও ২টি রামদা উদ্ধার করেছে। এ ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ভোর সাড়ে ৪টার দিকে ৯ গাড়ি পুলিশ, বিজিবি ও র্যাব মহেশপুর উপজেলার সীমান্তবর্তী জামায়াত-বিএনপি অধ্যুষিত এলাকায় হরতালে নাশকতা ও পুলিশের কাজে বাধাদান মামলার আসামি ধরতে যায়। গ্রামে অভিযান চালানোর সময় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে কয়েক গ্রামের মানুষ...