Posts

Showing posts with the label লেখিকা রমা চৌধুরী

ভাই বড় ধন...

Image
বিশ্বজিৎ চৌধুরী  |  আপডেট: ০০:০৯, ডিসেম্বর ২২, ২০১৩  |  প্রিন্ট সংস্করণ ৩৭             তাঁরা ভাইবোন—রমা চৌধুরী ও আলাউদ্দিন। যে সম্পর্কে মমতার পরশে মুছে গেছে ধর্মের দেয়াল প্রথম আলো রমা চৌধুরীর কথা অনেকেই জানেন। আজ তাঁর ভাই আলাউদ্দিনের গল্পটি বলতে চাই। তার আগে, যাঁরা জানেন না তাঁদের জন্য রমা চৌধুরীর জীবন নিয়ে কিছু তথ্য জানিয়ে রাখি। সংবাদমাধ্যমে রমা চৌধুরীর করুণ অথচ সংগ্রামমুখর কাহিনি প্রকাশের পর খোদ প্রধানমন্ত্রী দেখা করতে চেয়েছিলেন তাঁর সঙ্গে। প্রথমে রাজি না হলেও পরে গিয়েছিলেন তিনি। চিরচেনা সেই খালি পা, মলিন বেশে হাজির হয়েছিলেন গণভবনে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে সাহায্য করতে চেয়েছিলেন। গ্রহণ করেননি। বরং উল্টো তাঁকে উপহার দিয়ে এসেছিলেন নিজের লেখা একাত্তরের জননী গ্রন্থটি। সাহায্য করতে চেয়েছিলেন আরও অনেকেই। কিন্তু রাজি হননি তিনি। কারও দয়া-দাক্ষিণ্যে বাঁচতে শেখেননি রমাদি। নিজে লেখালেখি করেন। গল্প-উপন্যাস-কবিতা-প্রবন্ধ মিলিয়ে ১৮টি গ্রন্থের লেখিকা রমা চৌধুরী জীবন ধারণ করেন ফেরিওয়ালার মতো দ্বারে দ্বারে বই বি...