শিশুর মুখে প্রথম শক্ত খাবার
আসফিয়া আজিম | তারিখ: ০৬-০৬-২০১৩ ০ মন্তব্য প্রিন্ট ShareThis « আগের সংবাদ পরের সংবাদ» শিশুর বয়স ছয় মাস পূর্ণ হওয়ার আগ পর্যন্ত মায়ের দুধই তার শ্রেষ্ঠ খাবার। ছয় মাস বয়স পর্যন্ত শিশুর বেড়ে ওঠার জন্য প্রয়োজনীয় সব উপাদানই যথার্থ মাত্রায় পাওয়া যায় মায়ের দুধে। কিন্তু শিশুর বয়স ছয় মাস পেরিয়ে যাওয়ার পরে মায়ের দুধ আর তার সুষ্ঠু বিকাশের জন্য পর্যাপ্ত থাকে না। এই সময় থেকে তাই মায়ের দুধের পাশাপাশি শিশুকে পরিপূরক খাবার দেওয়া শুরু করতে হয়। বিশেষজ্ঞদের মতে, ছয় মাস বয়সের পর পরিপূরক খাবার খাওয়ানো শুরু না করলে শিশুর দেহে প্রতিদিন ২০০ ক্যালরির মতো ঘাটতি পড়তে থাকে । শিশুর বয়স যত বাড়ে, ক্যালরির এই ঘাটতির পরিমাণও তত বাড়ে। এতে শিশুর দেখা দেয় অপুষ্টি। তাই প্রতিটি শিশুকে তার বয়সোপযোগী খাবার দেওয়া দরকার। ১. আধা শক্ত খাবার বলতে পায়েস, সেমাই, ক্ষীর, ছানা, হালুয়া। ২. ঘরের তৈরি দৈনন্দিন রান্না করা খাবারই শক্ত খাবার হিসেবে ভালো। যেমন ভাত, ডাল, শাকসবজি, মাছ, মাংস বা ডিম ভালো করে চটকে শিশুকে খাওয়ানো যেতে পারে। ৩. চাল, ডাল, ডিম, মা...