Posts

Showing posts with the label হলমার্ক ও আওয়ামী দুর্নীতি

এ ধরনের উদ্যোগ সমর্থনযোগ্য নয়

Image
এ কে আজাদ |  তারিখ: ২৯-০৩-২০১৩ ০ মন্তব্য প্রিন্ট ShareThis « আগের সংবাদ পরের সংবাদ» এ কে আজাদ হল-মার্কের কাছ থেকে আত্মসাৎ হওয়া অর্থ ফেরত আনতে অর্থমন্ত্রী যে উদ্যোগের কথা বলেছেন, সেটি মোটেই সমর্থনযোগ্য নয়। এ ধরনের কোনো উদ্যোগ নেওয়া হলে ব্যবসায়ীরা কোনোভাবেই সেটিকে সমর্থন করবেন না। কারণ, হল-মার্ক যেটি করেছে, সেটি কোনো ব্যবসায়িক কর্মকাণ্ড ছিল না। ব্যবসার নাম ভাঙিয়ে প্রতিষ্ঠানটি একটি সংঘবদ্ধ চক্রের সহায়তায় ফৌজদারি অপরাধ করেছে। এখন সেই অপরাধকে গৌণ করে দেখে ব্যবসা শুরুর কথা বলে হল-মার্ককে নতুন করে ঋণসুবিধা দেওয়ার উদ্যোগ নেওয়া হলে সেটি সমাজে খারাপ নজির তৈরি করবে। সৎ ও ভালো ব্যবসায়ীরা এতে চরমভাবে নিরুৎসাহিত হবেন। এত বড় জালিয়াতির মাধ্যমে বিপুল অঙ্কের অর্থ লোপাটের পর যদি তাঁকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা সম্ভব না হয়, সেটি হবে খুবই দুঃখজনক। শুধু হল-মার্ক নয়, আমাদের দাবি, এ ঘটনার সঙ্গে জড়িত পুরো চক্রকেই আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে সম্পদ বাজেয়াপ্ত করার মাধ্যমে আত্মসাৎ করা অর্থ ফেরত আনতে কার্যকর ব্যবস্থা নিতে হবে। এত বড় ঘটনার ...

হল-মার্কের এটি ঋণ নয়, চুরি

Image
সালেহউদ্দিন আহমেদ |  তারিখ: ২৯-০৩-২০১৩ ০ মন্তব্য প্রিন্ট ShareThis « আগের সংবাদ পরের সংবাদ» সালেহউদ্দিন আহমেদ হলমার্ক যে ঘটনাটি ঘটিয়েছে বা যে অর্থ লোপাট করেছে, সেটি কোনো ঋণ ছিল না। সেটি ছিল চুরি। অনেকগুলো ভুয়া প্রতিষ্ঠানের নামে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করা হয়েছে। এ ধরনের অর্থ আত্মসাতের ঘটনাকে ঋণ হিসেবে বিবেচনায় নিয়ে তার বিপরীতে পুনঃতফসিল করার চিন্তা মোটেই যৌক্তিক নয়। এটি যদি ঋণ হতো আর সত্যিকারের কোনো ব্যবসায়ী বিশেষ কোনো কারণে তা পরিশোধে অপারগ হতেন, তাহলে হয়তো এ ধরনের ব্যবস্থা নেওয়ার বিষয়টি চিন্তা করা যেত। সরকার এ ধরনের ব্যবস্থা নিলে সেটি হবে অপরাধীকে পুরস্কৃত করার মতো ঘটনা, যা ব্যবসায়ীদের মধ্যে একটি ভুল বার্তা দেবে। ভালো ও সৎ ব্যবসায়ীরা এতে চরমভাবে নিরুৎসাহিত হবেন। আমি মনে করি, হল-মার্ক যা করেছে তার বিরুদ্ধে ফৌজদারি ও আর্থিক অপরাধ—দুই আইনেই কঠোর ব্যবস্থা নিতে হবে। হল-মার্কের সব সম্পত্তি বাজেয়াপ্ত করেও আত্মসাৎ করা অর্থের পুরোটা হয়তো ফেরত পাওয়া যাবে না। তাই আমি মনে করি, শুধু হল-মার্ক নয়, যারা যারা এর সঙ্গে যুক্ত তাদের সবার স...

হল-মার্ক কেলেঙ্কারি আসামিদের ধরা যাচ্ছে না, ফাঁস হচ্ছে অভিযানের তথ্য

Image
অনিকা ফারজানা |  তারিখ: ২৬-০২-২০১৩ ০ মন্তব্য প্রিন্ট ShareThis « আগের সংবাদ হল-মার্ক আর্থিক কেলেঙ্কারির ঘটনায় পলাতকদের ধরতে পারছে না দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের অভিযোগ, সংস্থাটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাহায্য পাচ্ছে না। এমনকি অভিযানের তথ্য ফাঁস হয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেছে দুদক কর্তৃপক্ষ।  ডেসটিনি বা হল-মার্কের তদন্তের শুরুর দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছুটা সাহায্য পাওয়া গেলেও এখন তা-ও পাওয়া যাচ্ছে না বলে জানালেন দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তারাই। এর সঙ্গে যুক্ত হয়েছে বিভিন্ন প্রভাবশালী মহলের পক্ষ থেকে আসামি না ধরার জন্য তদবির। নতুন করে আসামিদের ধরতে না পারার ফলে হল-মার্ক কেলেঙ্কারির তদন্তও এগোচ্ছে না। তদন্ত সঠিক না হলে শেষ পর্যন্ত সব আসামি লঘু শাস্তি পাবেন বলেও আশঙ্কা করা হচ্ছে। সরকারের একটি মহল মামলা দুর্বল করতে তর‌্যাপর বলেও দুদক সূত্রে জানা গেছে।  হল-মার্কের তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, সোনালী ব্যাংকের কর্মকর্তাদের ধরার বিষয়ে দুই মাস ধরে বিভিন্ন এলাকায় অভিযান চালানো হচ্ছে। কিন্তু গন্তব্যে পৌঁছে জানা যায়, কিছুক্ষণ আগেই আসামি পালিয়েছেন। সংশ্লিষ্ট ...

হল-মার্ক কেলেঙ্কারি আসামিদের ধরা যাচ্ছে না, ফাঁস হচ্ছে অভিযানের তথ্য

Image
অনিকা ফারজানা |  তারিখ: ২৬-০২-২০১৩ ০ মন্তব্য প্রিন্ট ShareThis « আগের সংবাদ হল-মার্ক আর্থিক কেলেঙ্কারির ঘটনায় পলাতকদের ধরতে পারছে না দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের অভিযোগ, সংস্থাটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাহায্য পাচ্ছে না। এমনকি অভিযানের তথ্য ফাঁস হয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেছে দুদক কর্তৃপক্ষ।  ডেসটিনি বা হল-মার্কের তদন্তের শুরুর দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছুটা সাহায্য পাওয়া গেলেও এখন তা-ও পাওয়া যাচ্ছে না বলে জানালেন দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তারাই। এর সঙ্গে যুক্ত হয়েছে বিভিন্ন প্রভাবশালী মহলের পক্ষ থেকে আসামি না ধরার জন্য তদবির। নতুন করে আসামিদের ধরতে না পারার ফলে হল-মার্ক কেলেঙ্কারির তদন্তও এগোচ্ছে না। তদন্ত সঠিক না হলে শেষ পর্যন্ত সব আসামি লঘু শাস্তি পাবেন বলেও আশঙ্কা করা হচ্ছে। সরকারের একটি মহল মামলা দুর্বল করতে তর‌্যাপর বলেও দুদক সূত্রে জানা গেছে।  হল-মার্কের তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, সোনালী ব্যাংকের কর্মকর্তাদের ধরার বিষয়ে দুই মাস ধরে বিভিন্ন এলাকায় অভিযান চালানো হচ্ছে। কিন্তু গন্তব্যে পৌঁছে জানা যায়, ক...