রক্তের গ্রুপ জেনে নেওয়া উচিৎ
http://www.shobdoneer.com/rkkoushik/58744 অবরুদ্ধ | ফেব্রুয়ারি ০২, ২০১৪ | ১৬:১৯ বিভাগ: চিকিৎসা ও স্বাস্থ্য বিয়ের আগে রক্তের গ্রুপ জেনে নেওয়ার প্রবণতা আমাদের দেশে নেই বললেই চলে। এছাড়াও প্রেমঘটিত বিয়ের ক্ষেত্রে পাত্র-পাত্রীদের সেন্টিমেন্টের কাছে এসব ব্যাপার ধোপেই টিকে না। তাই এ পোস্টটি লিখা, তবে তার আগে কিছু প্রাসংগিক কথা বলে নেয়া দরকার। মানুষের রক্তের গ্রুপে প্রধান দুইটি ব্যপার থাকে: ১. A /B / AB/ O.(ক্লাসিক্যাল গ্রুপিং) ২. (+)ve /(-)ve.( Rh গ্রুপিং) তাহলে সামগ্রিকভাবে একজন ব্যক্তির পূর্ণাঙ্গ ব্লাড গ্রুপ দাঁড়াচ্ছে [A(+)ve /B(+)ve / AB(+)ve /O(+)ve] অথবা [A(-)ve /B(-)ve /AB(-)ve /O(-)ve] এখন ধরা যাক, পাত্রের ব্লাড গ্রুপ (+)ve, আর পাত্রীর ব্লাড গ্রুপ (-)ve. * তাদের প্রথম সন্তানের ভ্রূণের ব্লাড গ্রুপ যদি (+)ve হয়, তাহলে গর্ভাবস্থায় মায়ের দেহে এক ধরণের এন্টিবডি তৈরি হয়, যা ভ্রূণের লাল রক্তকণিকাগুলোকে ভেঙে ফেলে। তবে এই এন্টিবডি তৈরির প্রক্রিয়াটি ধীরগতিতে হয় বলে প্রথম সন্তানের ক্ষতির সম্ভাবনা কম থাকে। * দ্বিতীয় সন্তানের ভ্রূণের ব্লাড গ্রুপও যদি (+)ve হয়, তা...